ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে নবীনগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলমনগর মধ্যপাড়া জামে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে আলমনগর মধ্যপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওমর ফারুকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। এ ছাড়া নবীনগর থানায় দায়ের করা একটি নিয়মিত রাজনৈতিক মামলারও তিনি এজাহারভুক্ত আসামি।
ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।