— বিজ্ঞাপন —

ডিসেম্বরে অবৈধ ও বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি মহাপরিচালক

1000214547
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ডিসেম্বর মাসকে সামনে রেখে বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্ব বিজিবির। সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত কাজ করছে বাহিনীটি। পাশাপাশি অবৈধভাবে দেশের বাইরে যাওয়া বন্ধ এবং পুশইন ঠেকাতেও বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

— বিজ্ঞাপন —

তিনি আরও বলেন, ডিসেম্বরকে সামনে রেখে কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সীমান্ত পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার অংশ হিসেবে ফেনী, কুমিল্লা ও আখাউড়া এলাকা পরিদর্শনে এসেছেন বলেও জানান তিনি।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তসংক্রান্ত কোনো সন্দেহজনক তথ্য জানা থাকলে তা বিজিবিকে জানিয়ে সহযোগিতা করতে হবে।

এর আগে রোববার বেলা সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন বিজিবির মহাপরিচালক। পরে তিনি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন।

এ সময় বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, সরাইল সেক্টর কমান্ডার কর্নেল রাকিব হাসান, ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗