ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে রামরাইল ও সুলতানপুর ইউনিয়নকে পৃথক করে সিঙ্গারবিল, বরিশল, বাসুদেবসহ পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান জানাচ্ছে রামরাইল ইউনিয়ন ও সুলতানপুর ইউনিয়নের সাধারণ জনগণ।
স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন পাঠানোর জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে রামরাইল ও সুলতানপুর ইউনিয়নের জনগণের মতামত, ন্যায্য অধিকার ও জনস্বার্থকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
রামরাইল ও সুলতানপুর ইউনিয়নের জনগণের স্বার্থ ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তাবটি পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে রামরাইল ইউনিয়ন ও সুলতানপুর ইউনিয়নের সাধারণ জনগণ।
জনগণের মতামত উপেক্ষা করে নয়, জনস্বার্থকে প্রাধান্য দিয়েই যেকোনো প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
সংবাদদাতা : মুজাহিদ আরাবি
মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।