— বিজ্ঞাপন —

এমপি হয়েও জনবিচ্ছিন্ন বক্তব্য দিলে আওয়ামী লীগের পথেই যেতে হবে: জামায়াতের এমপি মাসুদকে আশরাফ উদ্দিন মাহদি আযহারী

1000191904
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেককে নিয়ে জামায়াতের এক সংসদ সদস্যের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী। তিনি বলেছেন, এমপি হয়ে জনবিচ্ছিন্ন বক্তব্য দিতে থাকলে জামায়াতকেও আওয়ামী লীগের পথেই যেতে হবে।

সম্প্রতি নিজের বক্তব্যে মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, জামায়াতের আকিদা নিয়ে আলেমদের অবস্থান গণঅভ্যুত্থানের পর নতুন কোনো বিষয় নয়। তবে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ইদানীং জামায়াত ও গণঅভ্যুত্থানকে সমার্থক হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে। এ কারণে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জামায়াতকে সমর্থন করার ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে আলেমদের নিজ নিজ অবস্থান থেকে আলোচনার প্রয়োজন দেখা দিয়েছে।

তিনি বলেন, এতদিন এসব আলোচনা মূলত জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিছু বক্তা মিম্বর দখলের হুমকিও দিয়েছেন। কিন্তু বায়তুল মোকাররমের খতিবকে সরিয়ে দেওয়ার বিষয়ে জামায়াতের একজন সংসদ সদস্যের বক্তব্যের প্রতিবাদ হওয়া জরুরি।

— বিজ্ঞাপন —

মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী আরও বলেন, শোকরানা মাহফিলে আওয়ামী লীগপন্থী খতিব রুহুল আমীন ‘কওমি জননী’ বলার পর তার বিরুদ্ধে কওমি অঙ্গনের আলেম-শিক্ষার্থীরাই প্রতিবাদ করেছিলেন। এসব ঘটনা গণঅভ্যুত্থানের বহু আগের। এর প্রতিবাদ করতে গিয়ে তারা জেল-জুলুম, হামলা ও মামলার শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

জামায়াতের সংশ্লিষ্ট সংসদ সদস্যকে উদ্দেশ করে তিনি বলেন, সংসদে যাওয়ার পর এখন যারা জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেককে ধমকানোর সাহস দেখাচ্ছেন, গণঅভ্যুত্থানের পর প্রকাশ্যে আসা আপনাদের অনেক নেতার রাজনৈতিক পরিচয়ও আগে মানুষের জানা ছিল না। খোঁজ নিলে কারও কারও নাম ফ্যাসিস্ট আওয়ামী লীগের কমিটিতেও পাওয়া যায় বলে দাবি করেন তিনি।

জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেককে নিয়ে জামায়াতের কর্মী-সমর্থকদের বিষোদগার দলটিকে আরও অজনপ্রিয় করে তুলছে উল্লেখ করে তিনি বলেন, এই বাস্তবতা বোঝার চেষ্টা করা উচিত। অন্যথায় সংসদ সদস্য হয়েও যদি জনবিচ্ছিন্ন বক্তব্য দেওয়া অব্যাহত থাকে, তাহলে জামায়াতকেও আওয়ামী লীগের পরিণতির দিকে যেতে হবে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗