— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে ধর্ষণের পর বিএনপি নেতার নেতৃত্বে ক্ষমা চেয়ে মীমাংসার চেষ্টা ও হুমকি প্রদান

Oplus_16908288
Oplus_16908288
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার তিন দিন পর শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে শিশুটির মা কসবা থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তের নাম ইয়াসিন মিয়া। তিনি উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ী গ্রামের বাসিন্দা এবং পেশায় ফার্নিচার ব্যবসায়ী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে শিশুটি বাড়ির জন্য সয়াবিন তৈল কিনতে হাতুরাবাড়ী গ্রামের বাজারে যায়। বাজার থেকে ফেরার পথে অভিযুক্ত ব্যক্তি তাকে নিজের দোকানে জোর করে নিয়ে যান। সেখানে মুখ চেপে ধরে শিশুটিকে ধর্ষণ করেন। এসময় চিৎকার করলে মেরে ফেলার হুমকি দিয়ে ২০ টাকার একটি নোট ধরিয়ে দোকান থেকে বের করে দেন। ভয়ে কাঁদতে কাঁদতে বাড়ি যায় শিশুটি। বাড়িতে ফিরে শিশুটি তার মাকে ঘটনাটি জানায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। তবে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা ও সমাধানের চেষ্টা করায় মামলা করতে দুই থেকে তিন দিন দেরি হয় বলে শিশুটির পরিবারের ভাষ্য।

শিশুটির বাবার অভিযোগ, শুক্রবার রাতে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। সেখানে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বললে তাঁকে ও পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়। এ কারণে তাঁরা প্রথমে মামলা করতে ভয় পান। পরে সন্তানের প্রতি নির্যাতনের বিচার চেয়ে শিশুটির মা থানায় মামলা করেন।

— বিজ্ঞাপন —

এ ব্যাপারে বাদৈর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, দুই পক্ষের লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য বসেছিলেন। অভিযোগ সত্য হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে শিশুটির পরিবারকে সহযোগিতা করাই তাঁদের উদ্দেশ্য ছিল বলে তিনি দাবি করেন।

এদিকে, রোববার (২৫ অক্টোবর) সকালে চিকিৎসা পরীক্ষার জন্য শিশুটিকে থানায় আনা হলে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে পুলিশ ও স্বজনেরা পুলিশের গাড়ি দিয়ে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসা পরীক্ষার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভূইয়া জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর শিশুটিকে ডা. শায়লা প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗