— বিজ্ঞাপন —

২৭ বছর ইমামতির পর রাজকীয় বিদায় সংবর্ধনা, উপহার ৩ লাখ টাকা

Oplus_16908288
Oplus_16908288
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘ ২৭ বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালন শেষে মাওলানা মহিউদ্দিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে তাঁকে সম্মাননা স্মারক ও নগদ তিন লাখ টাকা উপহার দেওয়া হয়।

বুধবার (২১ অক্টোবর) ফুলবাড়িয়া গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া মাদরাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম। সঞ্চালনা করেন মাওলানা আলামিন সরকার।

— বিজ্ঞাপন —

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাওলানা মহিউদ্দিন দীর্ঘ ২৭ বছর ধরে ফুলবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ এ সময়ে তিনি ধর্মীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি মুসল্লিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। তাঁর দীর্ঘদিনের খেদমতের স্বীকৃতি হিসেবে গ্রামবাসী ও প্রবাসীরা এ বিদায় সংবর্ধনার আয়োজন করেন।

এ সময় মরহুম হাফেজ আলী হোসেন-এর অবদানের কথাও স্মরণ করা হয়। ১৯৯৯ সালে তিনি মাওলানা মহিউদ্দিনকে ফুলবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম হিসেবে নিয়োগ দেন। পরে মরহুম হাফেজ আলী হোসেন, মাওলানা মহিউদ্দিন ও শহিদুল হক সাহেবের উদ্যোগে জামিয়া ইসলামিয়া নুরুল উলুম ফুলবাড়িয়া মাদরাসা প্রতিষ্ঠিত হয়।

বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত হয়ে মাওলানা মহিউদ্দিন বলেন, ‘আমি দীর্ঘ সময় এ এলাকায় কাটিয়েছি। সবার ঘরে খাবার খেয়েছি।’ এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে গড়ে ওঠা আত্মিক সম্পর্কের কথা তুলে ধরেন। আয়োজনের জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অধিকাংশ প্রবাসীই তাঁর ছাত্র। তিনি প্রবাসী, এলাকাবাসী ও মুসল্লিদের জন্য দোয়া করেন এবং দীর্ঘদিনের পথচলায় কারও মনে কষ্ট দিয়ে থাকলে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ফুলবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি মো. হারুনুর রশীদ মাস্টার, আয়োজক কমিটির কোষাধ্যক্ষ পাবেল সরকার, পত্তন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মেম্বার ও উপজেলা বিএনপির সদস্য মানিক সরকার। এ ছাড়া আরও অনেকে বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে মাওলানা মহিউদ্দিনের হাতে সম্মাননা স্মারক ও নগদ তিন লাখ টাকা তুলে দেওয়া হয়। এ সময় তাঁর ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করেন উপস্থিত ব্যক্তিরা।

সংবাদদাতা : জাহিদুল হাসান ইসরাফিল, বিজয়নগর।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗