— বিজ্ঞাপন —

পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় আইন শিক্ষার্থীদের বিক্ষোভ

1000185931
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের পরীক্ষাকেন্দ্র কুমিল্লায় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করে ব্রাহ্মণবাড়িয়ায় বহাল রাখার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে সড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মঙ্গলবার (২০ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের কুমারশীল মোড়ে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীরা জানান, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এবং ২০২৪ সালের শেষ বর্ষের মোট ৩৭০ জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেবেন। তাদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী, ছোট শিশুর মা ও চাকরিজীবীরাও রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লার দূরত্ব, সড়কের বেহাল অবস্থা এবং যাতায়াতের বাড়তি খরচের কারণে কুমিল্লায় গিয়ে পরীক্ষা দেওয়া নিয়ে উদ্বেগে রয়েছেন তারা।

— বিজ্ঞাপন —

তাদের অভিযোগ, পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত আগে জানানো হলে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকত। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও ছোট শিশুর মায়েদের জন্য অন্য জেলায় গিয়ে পরীক্ষায় অংশ নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি ও মানবিক দিক বিবেচনায় পরীক্ষাকেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় বহাল রাখা প্রয়োজন। তাই পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করে আগের মতো স্থানীয়ভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। অন্যথায় দাবি আদায়ে সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এ সময় বক্তব্য দেন রাশেদ কবির আখন্দ, ব্রাহ্মণবাড়িয়া আইন ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইকরামুল হোসেন রকি, বিজয়নগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক, আমির খসরু খাদেম (প্রতিক), আশরাফুল ইসলাম শাহিন, শাহজামাল, শাহ আরমান মিনহাজ, বাকী বিল্লাহ খান রবিউল, উদয়, সাদ্দাম হোসেন, সোহেল রানা, রোকন উদ্দিন, বিল্লাল হোসেন, সিজন সরকার, ফয়সাল, আলামিন, আমাতুন নুর, মেরি আক্তার মৌ, রেহেনা আক্তার, স্বর্ণালী আক্তার ও মাহমুদা আক্তারসহ অন্য শিক্ষার্থীরা।

এ সময় ইমরান, রনি, মৃণাল ও দুর্জয় প্রধানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗