— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

1000213066
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পৌর শাখার সাবেক সভাপতি এম. এইচ. ই. হিমেল ও বর্তমান সভাপতি সামি আহমেদ নাবিলের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে পৌর শহরের বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বাড়ির থাই গ্লাস, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা হিমেল ও নাবিল ডিসেম্বরকে ঘিরে দেশে চলমান নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তারা বিভিন্ন সময়ে মিছিল করছেন দিন-রাত। এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ এ হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন এ বিষয়ে আমরা অবগত না।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির খোঁজখবর নেওয়া হচ্ছে।

— বিজ্ঞাপন —
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗