— বিজ্ঞাপন —

আওয়ামী লীগ ও সহযোগীদের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ, রাজপথে নেতাকর্মীদের মিছিল

1000211867
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

— বিজ্ঞাপন —

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপসহ দলীয় নেতারা।

বক্তারা আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। একই সঙ্গে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗