— বিজ্ঞাপন —

মোবাইল কেড়ে নেওয়ার পর আখাউড়ায় কিশোরীর মর্মান্তিক মৃত্যু

1000210780
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবার মোবাইল ফোন কেড়ে নেওয়া ও শাসন করাকে কেন্দ্র করে অভিমানে আত্মহত্যা করেছে সাবিনা আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমুল গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাবিনা আক্তার ওই গ্রামের মো. বাহার মিয়ার মেয়ে। সে স্থানীয় তুলাইশিমুল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

— বিজ্ঞাপন —

স্থানীয় সূত্র জানায়, সাবিনা পড়াশোনার চেয়ে মোবাইল ফোন ব্যবহারে বেশি সময় ব্যয় করত। বিষয়টি নিয়ে তার বাবা মো. বাহার মিয়া ক্ষুব্ধ হয়ে মেয়ের কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে তাকে শাসন করেন। এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরে আত্মহত্যা করে সে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে ঠিক কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তদন্তসাপেক্ষ।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗