— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় Applee-এর শোরুম উদ্বোধন, লটারিতে আইফোন ১১ পেলেন রিফাত

1000208411
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বিশ্বসেরা আইফোনের জগতে বাংলাদেশের বিশ্বস্ত ঠিকানা Applee-এর ব্রাহ্মণবাড়িয়া শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উদ্বোধন উপলক্ষে বিশেষ অফার ও আইফোন ১১ উপহার দেওয়ার ঘোষণা ঘিরে দিনব্যাপী ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

বুধবার (১১ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া শহরের কালীবাড়ি মোড়সংলগ্ন ওয়ালটন প্লাজার গ্রাউন্ড ফ্লোরের ৩ নম্বর শপে অবস্থিত শোরুমটির উদ্বোধনী আয়োজন করা হয়। বিকেল আসরের নামাজের পর আনুষ্ঠানিক উদ্বোধনের সময় নির্ধারিত থাকলেও সকাল ১০টা থেকেই ক্রেতাদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে শোরুমটি।

উদ্বোধনী অফারের অংশ হিসেবে মাত্র ৩০০ টাকায় এয়ারপড কেনার সুযোগ এবং ক্রেতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে আইফোন ১১ উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এ অফারকে কেন্দ্র করে এয়ারপড কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় জমে।

— বিজ্ঞাপন —

দিনব্যাপী আয়োজনের শেষ পর্যায়ে রাত প্রায় ১০টার পর শোরুমে উপস্থিত ক্রেতা ও দর্শকদের সামনে লটারি অনুষ্ঠিত হয়। দুই হাজারেরও বেশি ক্রেতার মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত হন ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকার রিফাত। পরে উপস্থিত সবার সামনে তাঁর হাতে আইফোন ১১ তুলে দেওয়া হয়। এ সময় বিজয়ী নির্বাচন ও পুরস্কার হস্তান্তর ঘিরে উপস্থিত ক্রেতা-দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ বিষয়ে Applee-এর প্রতিষ্ঠাতা জামির হোসাইন বলেন, ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশের এলাকার অনেক ক্রেতাকে আগে আইফোন কিনতে কষ্ট করে ঢাকায় যেতে হতো। দীর্ঘদিন ধরেই অনলাইন ও অফলাইনে ক্রেতাদের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় একটি শোরুম চালুর জোরালো দাবি ছিল। ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করেই আমরা এখানে শোরুম চালু করেছি। পর্যায়ক্রমে ইনশাআল্লাহ সারাদেশে আমাদের কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আইফোনপ্রেমীদের জন্য কিস্তিতে আইফোন কেনার সুযোগও রাখা হয়েছে। এ সুবিধা নিয়ে স্থানীয় ক্রেতাদের মধ্যে বেশ সাড়া লক্ষ্য করছি।

শোরুমটি চালুর ফলে ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশের এলাকার আইফোনপ্রেমীরা এখন থেকে স্থানীয়ভাবেই Applee-এর সেবা ও পণ্য কেনার সুযোগ পাবেন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗