— বিজ্ঞাপন —

জনগণ বিএনপিকে ‘ফেসবুক সরকার’ হিসেবে দেখতে চায় না, আওয়ামী সন্ত্রাস নির্মূলে কার্যকর পদক্ষেপ চায়: আশরাফ মাহদি

1000209035
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আওয়ামী সন্ত্রাস, আওয়ামীপনা ও ফ্যাসিবাদবিরোধী বর্ষা বিপ্লব-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তব্য দিয়েছেন মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী। তিনি বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা বা রিকনসিলিয়েশনের আগে দলটির দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন, রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে হবে।

১৬ নভেম্বর ২০২৬, সোমবার মিনহাল আয়োজিত এ গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জে সাম্প্রতিক আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সহিংসতার প্রসঙ্গ তুলে আশরাফ উদ্দিন মাহদি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া একসময় বলেছিলেন, ‘গোপালগঞ্জ আর থাকবে না।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের উচিত তাঁর সেই বক্তব্যকে ওসিয়তনামা হিসেবে গ্রহণ করা।

— বিজ্ঞাপন —

ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামানকে তাঁর সাত বছর বয়সী মেয়ের সামনে ছুরিকাঘাতে হত্যার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থামিয়ে সংঘটিত এ নৃশংস হত্যাকাণ্ড প্রমাণ করে, আওয়ামী লীগ অনুতপ্ত নয়।

সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা কিংবা জনরোষ তৈরি হওয়ার পর সরকার ব্যবস্থা নেয়। খুনি জিয়াউল আহসান গ্রেপ্তার হওয়ার পরও তাঁর দোর্দণ্ড প্রতাপে চলাফেরার বিষয়টি নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হওয়ার পর সরকার পদক্ষেপ নিয়েছে। জনগণ বিএনপিকে কেবল একটি ‘ফেসবুক সরকার’ হিসেবে দেখতে চায় না। আওয়ামী লীগের সন্ত্রাসীদের নির্মূলে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ভারতের ভূমিকা প্রসঙ্গে আশরাফ উদ্দিন মাহদি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারত এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আওয়ামী লীগের রাজনৈতিক মনোবল ধরে রাখা এবং দলটির নেতাকর্মীদের আশ্বস্ত করার উদ্দেশ্যে ভারতের গণমাধ্যমে বিভিন্ন বক্তব্য প্রচার করা হচ্ছে।

তিনি আরও বলেন, ভারতের গণমাধ্যমে আওয়ামী লীগের সহিংসতাকে ‘Demonstration, Resistance and Clash with Police’—এ ধরনের শব্দবন্ধ দিয়ে উপস্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে আওয়ামী লীগকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামোর মধ্যে পুনরায় প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে। অথচ নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।

বৈঠকে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করার পাশাপাশি দলটির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗