— বিজ্ঞাপন —

কসবায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, নেতৃত্বে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Oplus_16908288
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আল রাফিকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মনকাসাইর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল রাফি কুটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী রাশেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

— বিজ্ঞাপন —

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার কুটি চৌমুহনী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজনকে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। এ সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতেও বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

স্থানীয় সূত্রের দাবি, ওই বিক্ষোভে নেতৃত্ব দেন আল রাফি। পরবর্তী সময়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও বিক্ষোভের ভিডিও প্রচার করেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে কসবাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

মহাসড়কে অবরোধ ও বিক্ষোভের ঘটনায় তাঁর গ্রেপ্তারকে ঘিরে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗