— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় ‘লেখক হওয়ার গল্প শুনি’ অনুষ্ঠান, মোড়ক উন্মোচন দুই বইয়ের

1000205740
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ভাদুঘর কওমি ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আট দিনব্যাপী ইসলামী বইমেলার সপ্তম দিনে অনুষ্ঠিত হয়েছে ‘লেখক হওয়ার গল্প শুনি’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। বুধবার (১১ নভেম্বর) বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আলেম, কবি ও লেখকরা নিজেদের লেখালেখির অভিজ্ঞতা, লেখক হয়ে ওঠার গল্প এবং সাহিত্যচর্চার বিভিন্ন দিক তুলে ধরেন।

এতে বক্তব্য দেন ঢাকা থেকে আগত বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবি রেজা হাসান ও সংগঠনটির সাবেক দুইবারের সেক্রেটারি ও বর্তমান সহ-সভাপতি কবি মুনিরুল ইসলাম সহ এইচ এম জাবেদ হোসাইন, মুফতি মুবারকুল্লাহ, মুফতি রুহুল আমীন কাসেমী, মাওলানা আনোয়ার বিন মুসলিম, মাওলানা উবাইদুল্লাহ নাঈম সিরাজী, মাওলানা উবায়দুল্লাহ সিন্দুউড়া, মুফতি তানভীরুল হক সিরাজী ও মুফতি ফয়জুল্লাহ মুন্সী প্রমুখ।

— বিজ্ঞাপন —

বক্তারা বলেন, লেখালেখির জন্য কঠোর অধ্যবসায় প্রয়োজন। একজন লেখককে বেশি পড়তে হবে, জানতে হবে এবং চিন্তার গভীরতা অর্জন করতে হবে। বেশি পড়া ও কম লেখার অভ্যাস মানসম্মত সাহিত্যচর্চার অন্যতম শর্ত। লেখক তাঁর লেখনীর মাধ্যমে মানুষের হৃদয়ে অমর হয়ে থাকেন। কল্যাণকর লেখালেখি সদকায়ে জারিয়ার মাধ্যমও হতে পারে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুফতি মুবারকুল্লাহ বলেন, কওমি লেখক পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে তাঁরা লেখালেখি ও সাহিত্যচর্চার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ প্রচেষ্টা কবুল হওয়ার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে মাওলানা আনোয়ার বিন মুসলিমের প্রকাশিত ‘আততাকরীরুল ফাসীহ’ এবং মুফতি মুবারকুল্লাহর লিখিত ‘আলেমদের জন্য শায়খের সুহবতের গুরুত্ব’ বই দুটির মোড়ক উন্মোচন করা হয়।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗