— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মুগ্ধের স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন

1000206364
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে আবারও কালি লেপনের ঘটনা ঘটেছে। চিনাইর ডিগ্রি কলেজসংলগ্ন বালুর মাঠে অবস্থিত শহীদ মীর মুগ্ধ মঞ্চে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০২৫ সালের ২৫ নভেম্বর একই এলাকায় স্মৃতিস্তম্ভে কালি লেপনের ঘটনা ঘটেছিল।

এঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে মুগ্ধর চাচাতো ভাই এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মীর সাইফুল আলম (রিফাত) বলেন, জুলাই ২৪ গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ আমার চাচাতো ভাই। তার স্মৃতিস্তম্ভে বারবার কালি লেপন ও নাম-মুখাবয়ব মুছে ফেলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এটি শুধু একটি স্মৃতিস্তম্ভের ওপর আঘাত নয়, বরং একজন শহীদের স্মৃতি, আত্মত্যাগ ও জুলাইয়ের ইতিহাসকে অবমাননা করার শামিল। 

— বিজ্ঞাপন —

ঘটনার খবর পাওয়ার পর আমি সেদিন রাতেই ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় চলে আসি। রাতেই সদর মডেল থানার তদন্ত ওসি/কর্মকর্তার সঙ্গে এবং পরদিন জেলা ডিএসবি প্রধানের সঙ্গে কথা বলি। জানাতে পারি ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যায় ও প্রাথমিক তদন্ত করে। এবং তাঁরা আমাকে আশ্বস্ত করেছেন, দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তদন্তে ও অপরাধী শনাক্তে আমাদের সহযোগিতাও চেয়েছেন। 

আমি মনে করি, সামনে ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে কোনো ধরনের নাশকতা বা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কি না, সেই বিষয়টিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা উচিত। কারণ, একই স্মৃতিস্তম্ভে এর আগেও কালি লেপন ও স্মৃতি মুছে ফেলার ঘটনা ঘটেছে, এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তাই এটিকে বিচ্ছিন্ন বা সাধারণ ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এর পেছনে কোনো পরিকল্পিত উদ্দেশ্য কিংবা বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটন করতে হবে।

আমদের স্পষ্ট দাবি প্রশাসনের নিকট, এবার যেন ঘটনাটি আগের মতো অমীমাংসিত ও অপরাধীরা শনাক্তের বাইরে থেকে না যায়। দ্রুত জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্মৃতিস্তম্ভটির স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে। 

মীর মুগ্ধে’র নাম ও মুখাবয়বে কালি লেপে, মুছে দিয়ে তার আত্মত্যাগের ইতিহাস মুছে ফেলা যাবে না। এদেশের প্রতিটি মানুষের হৃদয় থেকে কখনো মুছে ফেলা সম্ভব না। তাই আমরা প্রতিশোধ চাই না, আমরা চাই সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার। একজন শহীদের স্মৃতির মর্যাদা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ পালনে আমরা আশাবাদী।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ নভেম্বর ভোররাতে সদর উপজেলার চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজ মাঠে শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি লেপনের ঘটনা ঘটে। সে সময় স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ মুজিবুর রহমানের ক্ষতিগ্রস্ত ছবির স্থলে শহীদ মীর মুগ্ধের ছবি স্থাপন করা হয়েছিল। পরে ওই ছবিতে কালি মাখা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ওই ঘটনায় সদর মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন।

প্রায় এক বছরের ব্যবধানে একই এলাকায় আবারও এমন ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗