— বিজ্ঞাপন —

চলন্ত ট্রেনের দরজা খুলে পড়ে আহত ২ যাত্রী

1000206356
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা খুলে পড়ে দুই যাত্রী আহত হয়েছেন। উপজেলার সালদা নদী ও মন্দবাগ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আহত দুই যাত্রী পায়ে সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আহত দুই যাত্রী পায়ে সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

— বিজ্ঞাপন —

প্রত্যক্ষদর্শী ও ট্রেনসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রেনটির ‘ড’ বগির একটি দরজা চলন্ত অবস্থায় খুলে পড়ে যায়। পরে দরজা ছাড়াই ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে। এ ঘটনায় রেললাইন বা আশপাশে অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে খুলে পড়া দরজাটি উদ্ধার করা হয়।

ট্রেনের পরিচালক (গার্ড) জানান, সালদা নদীর একটি লেভেল ক্রসিংয়ে অটোরিকশা আটকে গেলে সেটি সরানোর চেষ্টা চলছিল। এ সময় ট্রেনের দরজায় ধাক্কা লাগলে দরজাটি খুলে পড়ে। এতে দরজার সামনে থাকা দুই যাত্রী পায়ে সামান্য আঘাত পান।

বিকেল পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতিকালে ওই বগির যাত্রী মো. জহিরুল ইসলাম জানান, চলন্ত অবস্থায় শব্দ শুনে উঠে দেখেন বগির একটি দরজা খুলে পড়ে গেছে। তবে দরজার সামনে থাকা কারও বড় ধরনের ক্ষতি হয়নি।

ঘটনার পর ট্রেনটি যথাসময়ে ঢাকায় পৌঁছেছে বলে জানা গেছে। তবে চলন্ত ট্রেনের বগির দরজা খুলে পড়ে যাওয়ার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা ও রেলওয়ের বগি রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗