— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় এনপিবির ১ম বর্ষপূর্তি উদযাপন

1000203475
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জনপ্রিয় অনলাইন ও ডিজিটাল মিডিয়া এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য সংবাদ তুলে ধরে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, সমাজের অসংগতি, অনিয়ম ও মানুষের প্রত্যাশা তুলে ধরারও শক্তিশালী প্ল্যাটফর্ম। তাই পেশাগত দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি জয়দুল হোসেন। গ্রীন টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. সুজন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি সৈয়দ মো. আকরাম, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল। স্বাগত বক্তব্য দেন এনপিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ।

— বিজ্ঞাপন —

প্রধান অতিথির বক্তব্যে কবি জয়দুল হোসেন বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। সত্য সংবাদ উপস্থাপনের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণের পথ সুগম হয়। সাংবাদিকেরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের লেখনীতে মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার প্রতিফলন ঘটতে হবে।

বিশেষ অতিথিরা বলেন, অনলাইন গণমাধ্যমের বিস্তারের ফলে মুহূর্তের মধ্যে সংবাদ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তবে দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় তথ্যের সত্যতা যাচাই ও পেশাগত নীতিমালা অনুসরণের বিষয়টি উপেক্ষা করা যাবে না। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জনই গণমাধ্যমের সবচেয়ে বড় সাফল্য।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ের সংবাদ জাতীয় পর্যায়ে তুলে ধরতে অনলাইন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে প্রান্তিক মানুষের সমস্যা, স্থানীয় উন্নয়ন, জনদুর্ভোগ এবং অনিয়ম-দুর্নীতির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে প্রকাশ করা প্রয়োজন। তারা এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗