— বিজ্ঞাপন —

ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে’—দুর্গা বিতর্কে রুমিন ফারহানার ক্ষোভ প্রকাশ

1000187044
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

সামাজিক যোগাযোগমাধ্যমে মা দুর্গার আদলে Ai দিয়ে নিজের ছবি তৈরি করে ট্রল করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এ ঘটনায় ফেসবুকে দেওয়া এক পোস্টে ধর্মীয় পরিচয়ের আড়ালে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে সমাজের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেওয়া ওই পোস্টে রুমিন ফারহানা ধর্ষণ, ঘুষ, শিশু নির্যাতন, হত্যাকাণ্ড, নারীর প্রতি সহিংসতা, দুর্নীতি, প্রতারণা ও মিথ্যাচারসহ বিভিন্ন অন্যায়ের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি প্রশ্ন তোলেন, এসব অন্যায়-অপরাধের ক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধের কথা সামনে আসে না কেন ?

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, অন্যের সম্পদ আত্মসাৎ, নারীর বিরুদ্ধে কুৎসা রটানো, বোনের সম্পত্তির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা, বৃদ্ধ বয়সে বাবা-মাকে অবহেলা করা এবং খাদ্যে ভেজাল মেশানোর মতো কর্মকাণ্ডও নৈতিকতার পরিপন্থী। ধর্মকে ব্যবসা কিংবা অন্যায় আড়াল করার হাতিয়ার হিসেবে ব্যবহারেরও সমালোচনা করেন তিনি। পোস্টের শেষাংশে রুমিন ফারহানা লেখেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’

— বিজ্ঞাপন —

মা দুর্গার প্রতিকৃতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি আরও লেখেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।’

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এধরণের পোস্টকে ঘিরে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗