ন্যাশনাল ওলামা এলায়েন্সের আহ্বায়ক ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদী লিখেন – ব্রাইট বার্তার যাত্রা শুরু উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
আমাদের দেশে ইসলামপন্থীদের নিজস্ব গণমাধ্যম ও সাংস্কৃতিক পরিসর গড়ে তোলার যে অভাব, তা পূরণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। শরিফ ওসমান হা-দিও নিজস্ব সাংস্কৃতিক পরিসর গড়ে তোলার প্রয়োজনীয়তা সামনে এনেছিলেন। ব্রাইট বার্তা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে বুদ্ধিবৃত্তিক চর্চা, সুস্থ সাংস্কৃতিক বিকাশ এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতায় ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।
এই নব উদ্যমী তরুণদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ব্রাইট বার্তা দায়িত্বশীল সাংবাদিকতা, সত্য প্রকাশ ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যাবে। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।