— বিজ্ঞাপন —

উত্তম চরিত্রের ফজিলত

1000184166
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ইসলামের দৃষ্টিতে মানুষের মর্যাদা চরিত্রের ওপর নির্ভরশীল। চরিত্রবান ব্যক্তি চরিত্রহীন ও অসচ্চরিত্র ব্যক্তির চেয়ে অতুল মর্যাদায় অগ্রগামী ও উত্তম। কুরআনের ঘোষণা অনুযায়ী রাসূল সা. ছিলেন মহান চরিত্রের অধিকারী। তিনি বিভিন্ন হাদিসে উত্তম চরিত্রের মর্যাদার কথা উল্লেখ করেছেন। 

নবীজি উত্তম চরিত্রের পূর্ণতা দানকারী: হজরত মালিক রা. হতে বর্ণিত, তাঁর নিকট এ খবর পৌঁছেছে যে, রাসুলুল্লাহ সা. বলেছেন, আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দান করবার জন্য নবী হয়ে প্রেরিত হয়েছি। (মুওয়াত্তা মালিক, হাদিস নং ১৬৭৬)

উত্তম চরিত্র নামাজ-রোজার সমতূল্য: হজরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল সা.কে এরূপ বলতে শুনেছি যে, নিশ্চয় মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্র দ্বারা রোজাদার ও নামাজী ব্যক্তির সমান মর্যাদা লাভ করে থাকে। (আবু দাউদ, হাদিস নং ৪৭২৩)

— বিজ্ঞাপন —

যার চরিত্র সুন্দর তার ঈমান পরিপূর্ণ: হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সা. বলেছেন, সেই মুমিনের ঈমান পরিপূর্ণ, যার চরিত্র সুন্দরতম। তোমাদের মধ্যে উত্তম তারা, যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম। (তিরমিজি, হাদিস নং ১১৬২)

উত্তম ব্যক্তি সেই যার চরিত্র সুন্দর : হজরত মাসরুক রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আব্দুল্লাহ ইবনে আমর রা. এর নিকট গিয়েছিলাম যখন মুআবিয়া রা. কুফায় এসেছিলেন। হজরত মুআবিয়া রা. রাসুল সা. সম্বন্ধে বর্ণনা দিয়ে বললেন, তিনি অশ্লীল ছিলেন না এবং অশ্লীল কথা বলতেন না। হজরত মুআবিয়া রা. আরো বলেছেন, রাসুল সা. বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি, যার চরিত্র সুন্দর।  (মুসলিম, হাদিস নং ৫৮২৬)

উত্তম চরিত্র সর্বাপেক্ষা ভারী হবে:  হজরত আবুদদারদা রা. হতে বর্ণিত, নবী সা. বলেছেন, কেয়ামতের দিন মুমিনের পাল্লায় সর্বাপেক্ষা ভারী যে জিনিসটি রাখা হবে সেটা হলো উত্তম চরিত্র। আর আল্লাহ তায়ালা অশ্লীলভাষী দুশ্চরিত্রকে ঘৃণা করেন। (মেশকাত, হাদিস নং ৫০৮১)

সচ্চরিত্রবান ব্যক্তির অন্যতম গুণ হলো তিনি অন্যদের প্রতি কোমল, নম্র ও বিনয়ী হবেন। পরোপকারী হবেন। কোমলতা সম্পর্কে হাদিসের ভাষ্য লক্ষ্য করুন। 

কোমলতাকে আল্লাহ ভালোবাসেন: হজরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সা. বলেছেন, হে আয়েশা! নিশ্চয় আল্লাহ তায়ালা কোমল। তিনি কোমলতা পছন্দ করেন। কোমলতা দ্বারা এমন কিছু দান করেন কঠোরতার দ্বারা যা দান করেন না; আর অন্য কোনো কিছুর দ্বারাও তা দান করেন না। (মুসলিম, হাদিস নং ৬৩৬৫)

কোমলপ্রাণ ব্যক্তির ওপর জাহান্নাম হারাম: হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলে করিম সা. বলেছেন, আমি কি তোমাদের সে সংবাদ দিব—কে জাহান্নামের জন্য হারাম এবং কার জন্য জাহান্নাম হারাম? সে হলো যে মানুষের নিকটবর্তী এবং সহজ-সরল ও কোমল। (তিরমিজি, হাদিস নং ২৪৮৮)

আল্লাহ আমাদের উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দিন।  কোমলতা ও নম্রতা অবলম্বনের তাওফিক দিন। আমিন!

লেখক: উবাইদুল্লাহ নাঈম সিরাজী শিক্ষক, জামিয়াতুল আবরার দারুল উলূম আল-ইসলামিয়া উরশীউড়া, ব্রাহ্মণবাড়িয়া

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗