— বিজ্ঞাপন —

জুলাই গণঅভ্যুত্থানে আলেমদের অবদান : এইচ এম জাবেদ হোসাইন

1000184153
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জুলাই গণঅভ্যুত্থানের সূচনা হয় সরকারী চাকরিতে বৈষম্য দূর করে কোটা সংস্কারের দাবিতে। দেশের সর্বস্তরের মানুষ এবং আলেম সমাজ শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। ব্যক্তিগত এবং সম্মিলিত সব উপায়ে আলেম-উলামা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেন। দেশের আলেম সমাজের সর্ববৃহৎ প্লাটফর্ম হেফাজতে ইসলামের পক্ষ থেকে জুলাই মাসের মধ্যবর্তী সময়েই পতিত সরকারের জুলুমের বিরুদ্ধে প্রকাশ্যে বিবৃতি প্রচার করা হয়। মসজিদে মিম্বরে মিম্বরে আলেমগণ বৈষম্যের বিরুদ্ধে অবস্থান জানান দেন এবং অভ্যুত্থানে জনমত সৃষ্টিতে ভূমিকা রাখেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেমন আলেম সমাজের অভিভাবক মুহাম্মদুল্লাহ হাফেজ্জি হুজুর র. ঘোষণা করেছিলেন, ‘এই যুদ্ধ জালেমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম’, তেমনি ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও আলেম সমাজ সুষ্পষ্ট এবং জোরালো ভূমিকা পালন করেন।

বৈষম্যের বিরুদ্ধে আলেমদের সংগ্রাম : 

ইসলাম সব ধরণের বৈষম্যের বিরুদ্ধে এবং যৌক্তিক সংস্কারের পক্ষে। একইসঙ্গে সব ধরণের জুলুম ও বিশৃঙ্খলার বিপক্ষে। বৈষম্যের বিরুদ্ধে জুমার খুতবা দেওয়ায় চাকরি হারান অনেক আলেম। আন্দোলন ও আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য দেওয়ারকারণে চাকবিয়াত করা হয় ধানমন্ডি তাকওয়া মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম, ধানমণ্ডি সাইন্স ল্যাবরেটরি মসজিদের খতিব মুফতি শামসুদ্দোহা আশরাফি নিরপুর সাইন্স ল্যাবরেটরি দসজিদের খতিব মুফতি আরিফ বিন হাবিবদের মতো খ্যাতিমান আলেম-বকাসহ সারাদেশের অসংখ্য মসজিদের ইমাম ও খতিবদের। শারীরিকভাবেও নির্যাতন ও হেনস্থার শিকার হন অনেক ইমাম-খতিব। তবুও তারা জুমার বয়ানে তুলে ধরেন ফেরআউনের স্বপ্নসের দাস্তান এবং বিশাল বাহিনীসহ লোহিত সাগরে ডুবে মৃত্যুবরণের করুণ পরিণতির শিক্ষা। আলেমগণ মসজিদ। মাদরাসায় যেভাবে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে অবস্থান জানান দেন, জুলুম-অত্যাচারের বিরুদ্ধে কথা বলেন; তেমনি অনলাইনেও সর্বোতভাবে আন্দোলনের পক্ষে জনমত গড়ে তোলার কাজে সক্রিয় ভূমিকা পালন করেন। ২৪-এর আন্দোলন ছিল যুগপৎ রাজপথে এবং অনলাইনে। আলেম সমাজ যেভাবে রাজপথ রক্তে রঙিন করেছেন, তেমনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ফেসবুক প্রোফাইল পিকচারও লাল করে সংহতি প্রকাশ করেছেন। পতিত সরকারের কালো রং প্রকাশের নির্দেশনা উপেক্ষা করে সবাই প্রকাশ করেছিলেন খুনের লাল রং।

— বিজ্ঞাপন —

ছাত্র-জনতার পক্ষে হেফাজতের ইসলামের বিবৃতি : 

দেশের আলেম সমাজের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’। ২৪-এর জুলাই-আগস্ট মাসে প্রকাশ্যে বিবৃতি দিয়ে ছাত্র-জনতার পাশে দাঁড়ায় হেফাজতে ইসলাম। তৎকালীন স্বৈরাচার সরকারের সব ধরণের ভয়-শঙ্কা উপেক্ষা করে আন্দোলনের সময় চারটি সাহসী বিবৃতি প্রকাশ করে হেফাজতে ইসলাম। গণমাধ্যমের উদ্দেশ্যে পাঠানো চারটি বিবৃতি হুবহু তুলে ধরছি:

হেফাজতে ইসলামের ১ম বিবৃতি

১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার

‘কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে ছয় শিক্ষার্থী হত্যার তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ’

ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর সন্ত্রাসী হামলায় ছয় শিক্ষার্থী হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজেদুর রহমান আজ সংবাদমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ঢাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শান্তিপ্রিয় শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে ছয় শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। মেয়েদেরকেও পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। এমনকি হাসপাতালে ঢুকেও আহতদের ওপর হামলা করা হয়েছে। যুদ্ধের ময়দানে ও নারীদের ওপর আক্রমণ করা ইসলামে নিষিদ্ধ। আন্তর্জাতিক মানবাধিকার আইনেরও চরম লঙ্ঘন। অথচ আলোকিত জাতীয় বিদ্যাপীঠে নারী শিক্ষার্থীদের ওপর এমন নৃশংস হামলা কোন বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা বলেন, কোটা সংস্কারের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত একটি দাবি। কোটার নামে মেধাবীদের বঞ্চিত করা জুলুম। ইসলাম সব ধরনের জুলুম ও বৈষম্যের বিপক্ষে। সংবিধান অনুযায়ী কোটা প্রাপ্যদের সাথে সঙ্গতি রেখে ন্যায়ানুগ অনুপাতে আলোচনার মাধ্যমে কোটা সংস্কার করে বিদ্যমান সঙ্কট ও অস্থিরতার নিরসন করা সম্ভব। আমরা মনে করি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ রাখা জরুরি। দমন পীড়নের মাধ্যমে সমাজকে বিভক্ত করলে তা রাষ্ট্রের শেকড়কে দুর্বল করে দেয়। এভাবে চলতে দেয়া যায় না।

তারা আরো বলেন, কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো। তারা দেশের ভবিষ্যত। আলোচনার মাধ্যমে তাদের ন্যায়সঙ্গত দাবির সমাধানের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। আমরা নিহতদের পরিবারকে গভীর সমবেদনা এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থার জন্য দাবি জানাচ্ছি। এছাড়া তারা আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের মাগফিরাত কামনায় দেশবাসীর নিকট দু’আর আহ্বান জানিয়েছেন।

বার্তা প্রেরক -মুফতী কিফায়াতুল্লাহ আজহারী প্রচার সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ

হেফাজতে ইসলামের ২য় বিবৃতি ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার

‘আন্দোলনে শহীদদের জন্য সারা দেশে দু’আর আহ্বান হেফাজতের’

কোটা সংস্কার আন্দোলনে শাহাদাত বরণকারী শিক্ষার্থীদের মাগফিরাত কামনায় এবং আহতদের সুস্থতা জন্য আগামীকাল জুমার সময় সারা দেশে দোয়ার আত্মন জানিয়ে সংবাদমাধ্যমে আজ এক বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজেদুর রহমান।

বিবৃতিতে তারা বলেন, এই কোটা আন্দোলনে সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অগণিত ছাত্র পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে মৃত্যু বরণ করেছেন। আহতের সংখ্যা সহস্রাধিক। অনেকের অবস্থা খুবই আশংকাজনক। শহীদদের মধ্যে হেফাজতে ইসলামের কর্মী উত্তরার মুফতি জসিম উদ্দিনও রয়েছেন। কওমি মাদরাসার অসংখ্য ছাত্রও আহত হয়েছে। প্রতিনিয়ত লাশের সংখ্যা বেড়েই চলেছে। দেশে ইতিহাসের আরেক রক্তাক্ত কারবালা রচিত হয়েছে। আমাদের সন্তানদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে নির্বিচারে গুলি করায় আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরো বলেন, এই আন্দোলনে যে সমস্থ মুসলমান ভাই শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের মাগফিরাত কামনায় এবং আহতদের সুস্থতা চেয়ে আগামীকাল জুমার সময় সারা দেশের মসজিদ ও মাদ্রাসায় বিশেষভাবে দু’আ করার জন্য ওলামা মাশায়েখ ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বার্তা প্রেরক -মুফতী কিফায়াতুল্লাহ আজহারী প্রচার সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ

হেফাজতে ইসলামের ৩য় বিবৃতি ১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার

‘আগামীকাল বাদ জুমা দেশব্যাপী দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম’

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দেশের চলমান উদ্বেগজনক পরিস্থিতিতে আগামীকাল বাদ জুমা দেশব্যাপী দোয়া করার আহ্বান জানিয়েছেন। আজ (১ আগস্ট) বৃহস্পতিবার বা’দ আসর জামিআতুল মানহাল উত্তরায় মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে হেফাজত আমীর ভার্চুয়ালি অংশগ্রহণ করে এ আহ্বান জানান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী কোটা সংস্কার ছাত্র আন্দোলনকে ঘিরে দেশব্যাপী নিরীহ ছাত্রদের সাথে প্রশাসনের রক্তক্ষয়ী সংঘর্ষে শত শত ছাত্র-জনতা নিহত হয়েছেন, হাজার হাজার মানুষ আহত হয়েছেন। যৌক্তিক এ আন্দোলনকে দমন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ছাত্র জনতার ওপর বলপ্রয়োগ ও বেপরোয়া নির্যাতন চালানো হচ্ছে। এছাড়া বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ জনতাকে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমীরে হেফাজত আরও বলেন, চলমান নাজুক পরিস্থিতিতে আসুন আমরা সকলেই আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। আমি দেশের সকল মসজিদের ইমাম ও খতীবদেরকে কুনুতে নাজেলা পড়ে দেশ ও জাতির কল্যাণে এবং বিচার বহির্ভূত জুলুম থেকে নিরস্ত্র মানুষকে হেফাজতের জন্য দু’আ করার জন্য বিশেষভাবে আহবান জানাচ্ছি।

বৈঠকে সভাপতির বক্তব্যে মহাসচিব আল্লামা সাজিদুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, নিয়ন্ত্রিত গণমাধ্যম ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে সমগ্র দেশকে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের যে কালো ইতিহাস রচনা করা হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য তাৎক্ষণিক জানা সম্ভব হচ্ছিল না। পরবর্তিতে বিভিন্ন মিডিয়ার কল্যাণে যেসব তথ্য উঠে এসেছে, সেগুলো রীতিমতো রোমহর্ষক ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এ পরিস্থিতিতে দেশের সর্বত্র আতঙ্কময় ভয়াবহ এক অরাজক পরিস্থিতি বিরাজ করছে। দেশে নেমে এসেছে চরম বিপর্যয়।

তিনি বলেন, ইসলামে কুরআন হাদিসের আইন বহির্ভূত সব রকম হত্যা, রক্তপাত, অরাজকতা, সন্ত্রাস ও সহিংসতাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলেতার শাস্তি চিরস্থায়ী জাহান্নাম। আর আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হবেন, তাকে লা’নত করবেন এবং তার জন্য তিনি মহাশাস্তি প্রস্তুত করবেন। (সূরা নিসা, আয়াত নং ৯৩)।  আরেক আয়াতে আল্লাহ বলেন, নরহত্যা বা পৃথিবীতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে যেন দুনিয়ার সমগ্র মানবগোষ্ঠীকে হত্যা করল; আর কেউ কারও প্রাণ রক্ষা করলে সে যেন পৃথিবীর সমগ্র মানবগোষ্ঠীকে প্রাণে রক্ষা করল। (সূরা মায়িদাহ, আয়াত নং ৩২)।  হত্যা এমন একটি জঘন্য অপরাধ, যা আল্লাহর কাছে কঠিন ও মারাত্মক গুনাহ হিসেবে বিবেচিত এবং এর শাস্তি অত্যান্ত ভয়ানক। আল্লাহ তাআ’লা এই ব্যাপারে আমাদেরকে কুরআনুল কারিমে সতর্ক করেছেন।

তিনি আরো বলেন, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ছাত্রদের কাউকে গ্রেপ্তার ও হয়রানি করা হবে না, মামলাও দেবে না; কিন্তু সারা দেশে ছাত্রদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এবং নির্বিচারে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। একদিকে সরকার সহানুভূতির কথা বললেও অন্যদিকে ছাত্র জনতার ওপর হামলা ও মামলা অব্যাহত রেখেছে। আমরা সরকারের এই আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। দেশের এই উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য অবিলম্বে সরকারকে সব ধরনের রাজনৈতিক অপকৌশল, নির্যাতন, নিপীড়ন এবং অহেতুক হামলা ও মিথ্যা মামলার হয়রানি বন্ধ করতে হবে।

সরকারের প্রতি তিনি জোর দাবি জানিয়ে আরো বলেন, দ্রুত সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেশের পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল করুন। সাথে সাথে ছাত্রদের যৌক্তিক দাবিগুলো মেনে তা বাস্তবায়ন করার মাধ্যমে দেশে শান্তি শৃংখলা ফিরিয়ে আনুন। কোটা সংস্কার ছাত্র আন্দোলনে দেশজুড়ে যেই নির্মম নির্যাতন ও হত্যাকান্ডের ঘটনা ঘটেছে, তার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করুন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিন। এছাড়া এখন পর্যন্ত যারা নিখোঁজ রয়েছে তাদের সন্ধান দিন এবং জনসম্মুখে দ্রুত হাজির করুন।

তিনি বলেন, গত কয়েকদিনে দেশ ও জাতির জান-মালের যে সীমাহীন ক্ষয়ক্ষতি হয়েছে, তা বর্ণনা করা অসাধ্য ব্যাপার। এই সংঘাত এবং অরাজকতা এখনই বন্ধ করতে হবে। কালক্ষেপণ করার বিন্দুমাত্র সুযোগ নেই। মনে রাখতে হবে, এ দাবি এখন শুধুমাত্র ছাত্রদের দাবি নয়। এটা আজ জাতীয় দাবিতে পরিণত হয়েছে। তাই আমরা সরকার প্রধানসহ দায়িত্বশীল মহলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এ বিষয়ে সর্বোচ্চ বিনম্রতার পরিচয় দিয়ে সর্বাগ্রে ছাত্র জনতার যৌক্তিকদাবিগুলো মেনে নিন। এছাড়া প্রশাসনের দায়িত্বরত ব্যক্তিদের প্রতি আহ্বান থাকবে, বিক্ষোভকারী ছাত্র জনতার সাথে সর্বোচ্চ সহনশীল আচরণ করুন।

এই আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের পরিবারবর্গ ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদর রহমান বলেন, আমরা নিহতদের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা নিহতদের পরিবার, পরিজনদের ক্ষতিপূরণ প্রদাণ করতে এবং আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। এছাড়া এই আন্দোলনে যারা হতাহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি হেফাজতের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

এ সময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি মুনির হুসাইন কাসেমী, মুফতি বশিরুল্লাহ, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা মুসা বিন ইজহার, মুফতি কামাল উদ্দিন, মুফতি জাকির হুসাইন কাসেমী, মুফতী আনিসুর রহমান, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা শরিফুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক -মুফতী কিফায়াতুল্লাহ আজহারী প্রচার সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ

হেফাজত ইসলামের ৪র্থ বিবৃতি ৪ আগস্ট ২০২৪, রোববার

‘ছাত্রজনতার এক দফার ডাকে সবাই ঢাকা চলুন’

ছাত্রজনতার এক দফার আন্দোলনে দেশবাসীকে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আজ সংবাদমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, আমাদের দেশের বীর ছাত্রজনতা এক দফার ‘ঢাকা চলো’ কর্মসূচি দিয়েছে। এর সঙ্গে একাত্মতা পোষণ করে দল-মত নির্বিশেষেসবাই আগামীকাল ঢাকা চলুন। এটা আমাদের নয়া মুক্তির লড়াই। যারা এতদিন আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে: রাগনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা কম করেছে। গণহত্যা চালিয়ে মানুষের শান্তি ও সমৃদ্ধি ধ্বংস করেছে, আমাদের জিম্মি করে আধিপত্যবাদের গোলাম বানানোর চেষ্টা করেছে, আজকে তাদের ফ্যাসিবাসী রাজত্বের অবসান ঘটানোর চূড়ান্ত সময় এসেছে।

আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী আরো বলেন, ৫ মে’র গণহত্যার আগুন আজও আমাদের বুকে দাউদাউ করে জ্বলছে। তখনো বহু লাশ গুম করা হয়েছিল। বন্দুকের নলের মুখে শহীদের সংখ্যা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছিল। শহীদদের মৃত্যু নিয়ে সংসদে জঘন্য তামাশা ও মিথ্যাচার করা হয়েছিল। কিন্তু আল্লাহর ফায়সালার দিকে তাকিয়ে আমরা ধৈর্যধারণ করেছি। শত জেল-জুলুন, ষড়যন্ত্র ও চাপ মোকাবেলা করে এতদিন আমরা সবর করেছি। আজকে সময় এসেছে কাসে দাঁড়ানোর। এই ফৈর-রাজত্বে একের পর এক গণহত্যা হয়েছে। কোটা আন্দোলনকারী নিরীহ শিক্ষার্থীদের ওপরও গণহত্যা চলছে। এই গণহত্যাকারী জালিম শক্তিকে আর কোনো সুযোগ। দেয়া যাবে না। তাই সবাইকে বাঁচতে হলে, ন্যায়বিচার পেতে হলে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হলে ঐক্যবদ্ধভাবে ছাত্রজনতার সাথে রাজপথে শামিল হওয়ার কোনো বিকল্প নেই।

-আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মহাপরিচালক, জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর, ফটিকছড়ি, চট্টগ্রাম

আলেমের কলমে জুলাই হত্যাকাণ্ডের বর্ণনা

আওয়ামীলীগ যখন বিপরীত মতের কণ্ঠ চেপে ধরে রেখেছিল তখন দেশের স্বনামধন্য গবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান ‘মারকাযুদ দাওয়াহ আল-ইসলামিয়া’ ঢাকার মুখপত্র মাসিক ‘আল-কাউসার’ পত্রিকায় জুলাই মাসে মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ জুলাই হত্যাকাণ্ডের ভয়াবহতা তুলে ধরেছেন এভাবে-

‘আজ ২৭ জুলাই ২০২৪ ঈ.। বাংলাদেশে কোটাপ্রথা বিরোধী ছাত্র আন্দোলন এবং এরপর রক্তক্ষয়ী সংঘর্ষের পর দেশব্যাপী সর্বপ্রকার ইন্টারনেট বন্ধ। কারফিউ জারির পর এক সপ্তাহেরও বেশি পার হয়ে গেছে। কিন্তু হতাহতদের শরীর ও হৃদয়ের রক্ত যেন কোনোক্রমেই শুকাচ্ছে না। গুলিবদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া শত শতমানুষের লাশের মিছিলের খবর এলেও সঠিক পরিসংখ্যান এখনো সামনে আসেনি। কিন্তু নিহতদের সংখ্যা তো বেড়েই চলেছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

থাকা অনেকেই মৃত্যুবরণ করছেন। আর হাজার হাজার আহত লোকের অনেকেরই যে স্থায়ী পঙ্গুত্ব বরণ করে নিতে হবে তা তো এখন সুস্পষ্টই বোঝা যাচ্ছে। কেবলমাত্র জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউটেই চোখের চিকিৎসা নিয়েছেন অসংখ্য মানুষ। সে হাসপাতালের চিকিৎসকদের ভাষ্যমতে বহু লোক স্থায়ীভাবে অন্ধ হয়ে যাবেন। অনেকের চোখেই একাধিক গুলি এখনো বিদ্ধ হয়ে আছে।

আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ছোট ছিলাম। তবুও মুক্তিযুদ্ধ ও আমাদের অঞ্চলে পাকিস্তানী বাহিনীর আক্রমণের কথা এখনো সুস্পষ্ট মনে আছে। এরপর স্বাধীন বাংলাদেশে ১৯৭৫-এর হত্যাকাণ্ড থেকে শুরু করে জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা আবার খালেদা জিয়া এবং দু বছরের সেনা নিয়ন্ত্রিত অস্বাভাবিক সরকার দেখেছি। এরপরে ২০০৯ সাল থেকে তো একটি সরকারই দেখে যাচ্ছি। তারা কিন্তু এদেশে কম আন্দোলন, বিক্ষোভ, হরতাল, ধর্মঘট প্রত্যক্ষ করেনি বা মোকাবেলা করেনি। স্বাধীনতা পরবর্তী সকল বড় বড় আন্দোলন, স্বৈরাচার-বিরোধী অসংখ্য হরতাল আমরা এবং আমাদের বয়সীদের চোখের সামনেই হয়েছে। বিভিন্ন সময়ে জেগে ওঠা বড় বড় গণ বিক্ষোভ দমনে সে সময়ের সরকারগুলো জুলুম-নির্যাতনও কম করেনি। হতাহতও হয়েছে অসংখ্য বনী আদম।

কিন্তু ২০২৪ ঈ. সালের জুলাই মাসের নির্মম হত্যাকাণ্ডগুলোকে ইতিহাসে কী ভাষায় লেখা হবে জানি না। প্রকাশ্যে টার্গেট করে ঠাণ্ডা মাথায় এত মানুষ হত্যা করার নজীর স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়টি নেই। এমনকি ২১ জুলাইয়ের প্রথম আলো পত্রিকায় প্রবীণ অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদের লেখায় পড়লাম, ‘পাকিস্তান আমলে ষাটের দশকে আইয়ূব খানের শিক্ষানীতির বিরোধিতা করেও ব্যাপক ছাত্র আন্দোলন হয়েছিল। সে আন্দোলনেও এত নিষ্ঠুরতা ও প্রাণহানির ঘটনা ঘটেনি। শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের আক্রমণের সংবাদ সারাবিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে।’ ১৯৬৯ সালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ব্যাপক বিক্ষোভ হয়েছিল। তখনো এমন হতাহতের ঘটনা ঘটেনি। [একটি নিরীহ দাবিকে কেন সহিংস ও রক্তাক্ত করে তোলা হল, মাসিক আল-কাউসার, সফর ১৪৪৬, আগস্ট ২০২৪]

বাইতুল মোকাররমের খতিবের অভিমত

পতিত সরকারের আমলে দেশের সর্বত্রই বৈষম্যের বীজ রোপন করে দেওয়া হয়েছিল। এমনকি আল্লাহর ঘর পবিত্র মসজিদ পর্যন্ত রেহায় পায়নি। সেখানেও কোনো ইনসাফ বজায় রাখা হয়নি। আওয়ালীগের দলীয় মদদপুষ্ট খতিবকে সাধারণ মুসল্লিরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করার পর খতিব হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মিম্বর অলঙ্কৃত করেন বরেণ্য আলেম, গবেষক ও হাদিস বিশারদ মুফতি আব্দুল মালেক। জাতীয় মসজিদের মিম্বরে বসার পর থেকে প্রতি জুমায় তিনি দেশের মুসলিম সমাজের কণ্ঠস্বর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সকলের প্রশংসা কুড়াচ্ছেন। ১৫ নভেম্বর ২০২৪ শুক্রবার তিনি জাতীয় মসজিদের মিম্বর থেকে ঘোষণা করেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের রক্তের মর্যাদা রক্ষা করা আবশ্যক। তাদের রক্তের প্রতি অমর্যাদা, অবহেলা বা অবিচার করা জায়েজ নেই। বৈষম্য দূরীকরণের নামে নতুন বৈষম্য তৈরি করা অথবা বৈষম্য শব্দের অসৎ ব্যবহার করা শহিদদের রক্তের প্রতি অবিচারের নামান্তর। আমাদের সরকার, সকল রাজনৈতিক দল এবং মুসলিম-হিন্দুসহ দেশের সকল নাগরিক যদি বিপ্লবে শহিদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিপ্লবের শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহর গজব আবার হয়তো এই দেশের ওপর চেপে বসবে।’

রাজপথে আলেমদের সংগ্রাম

ইতিহাসের শুরু থেকেই আলেম সমাজ রাজপথে সংগ্রামের দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। ২৪-এর মধ্য জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের শুরু থেকেই রাজপথে ছিলেন দেশের আলেম-উলামা এবং মাদরাসা শিক্ষার্থীরা। রাজপথে ঝরিয়েছেন রক্ত-ঘাম এবং চোখের অশ্রু। বুক পেতে দিয়েছেন জালেমের বুলেটের সামনে এবং ছিনিয়ে এনেছেন স্বাধীনতা ও মুক্তির সূর্য। সারা দেশে আলেম সমাজের রাজপথের সংগ্রামের কিছু তথ্যচিত্র তুলে ধরছি:

জুলাই আন্দোলনে হেফাজতে ইসলামের কৌশল

ইতিপূর্বে শাপলা আন্দোলন, মোদিবিরোধী আন্দোলন এবং বিভিন্ন সময়ের তিক্ত ও রক্তাক্ত অভিজ্ঞতার কারণে জুলাই আন্দোলনে ভিন্ন কৌশলে মাঠে নামে হেফাজতে ইসলাম বংলাদেশ। এ ব্যাপারে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ এ লেখককে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকেই মৌন সমর্থন দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছিলেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। তারপর মধ্য জুলাইয়ে যখন শিক্ষার্থীদের বুকে প্রকাশ্যে গুলি চালায় পতিত জালেম সরকার, তখনই সংগঠনের প্যাডে প্রকাশ্যে বিবৃতি প্রচারকরে। ১৬ জুলাই ছয় শিক্ষার্থীকে গুলি করে হত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ১৮ জুলাই প্রথম বিবৃতি প্রচার করে হেফাজতে ইসলাম। একইসঙ্গে সারা দেশে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা রাজপথে আন্দোলনে নেমে আসেন। তবে সংগঠনের ব্যানার ব্যাবহার না করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই রাজপথ দখলে নেওয়ার এবং দখলে রাখার চেষ্টা করেন তারা। মাওলানা আফসার বলেন, দেশের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ স্থানে হেফাজতে ইসলামের নেকাকর্মীদের মতো তার নেতৃত্বেও প্রায় দুইশো হেফাজত কর্মী-সমর্থক ঢাকার সাভার-আশুলিয়ায় রাজপথে আন্দোলনে অংশগ্রহণ করেন। আন্দোলনে অংশগ্রহণকারীদের জন্য বড় ডেগে আলাদা খাবার রান্নার ব্যবস্থাও করা হয় আন্দোলনের সময়। মাওলানা আফসার আরও জানান, আন্দোলনে তাদের অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। পুলিশের গুলিতে রাজপথে লুটিয়ে পড়েন মুহাম্মদ হাসান নামের ৪১ বছর বয়সী একজন হেফাজতকর্মী। তবে সাভার-আশুলিয়ায় তাদের কেউ নিহত হননি। মাওলানা আফসার বলেন, আন্দোলনের সময় রাজপথে নেতাকর্মীদের নিয়ে আরও অংশগ্রহণ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিত মাওলানা আজিজুল হক ইসলামাবাদিসহ অন্যান্য নেতৃবর্গ। ফোনের মাধ্যমে তাদের সঙ্গে আন্দোলনের কৌশল বিনিময় করছিলেন এবং যোগাযোগ রাখছিলেন।

রাজপথে হাটহাজারি মাদ্রাসার শিক্ষার্থীরা

দেশের ঐতিহ্যবাহী এবং প্রাচীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসা। দেশের আলেম সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন হেফাজতে ইসলামের জন্মও এই প্রতিষ্ঠানে। যেকোনো আন্দোলনে-সংগ্রামে এ প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক থাকে সর্বাগ্রে। ১৩-এর শাপলা আন্দোলন, ২১-এর মোদিবিরোধী আন্দোলন এবং আরো বিভিন্ন আন্দোলনে বুকের রক্তে রাজপথ লাল করেছেন তারা। ২৪-এর আন্দোলনেও রাজপথে নেমে আসেন এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে এবার হেফাজতে ইসলামের ব্যানারে নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই রাজপথে নামেন তারা। স্থানীয় গণমাধ্যমের ভাষ্যে, ‘বুধবার (১৭ জুলাই) বাদ এশা মাদ্রাসা সংলগ্ন ডাক বাংলো চত্বরে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয় প্রকাশ হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থীরা সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, চলমান কোটা বিরোধী আন্দোলরত সাধারণ শিক্ষার্থীদের উপর এভাবে হামলা অব্যাহত থাকলে কওমি মাদ্রাসা শিক্ষার্থীরাও রাজপথে নেমেআসবে। এ সময় তারা অনতিবিলম্বে বিশ্বশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে তাদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান। সমাবেশ থেকে বরুনরা সরকারের প্রতি তিন দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হল শিক্ষার্থীদের দাদীসমূহ বিবোনা করে কোটা পদ্ধতিকে যথাসম্ভব সংস্কার করা, ২০১৩ সালের শাপলা চন্দ্ররা থেকে শুরু করে ২০২১ সালের ঢাকা, ব্রাহ্মণবাডিয়া ও চট্টগ্রাম এরা ২০২৪ সালে সারাদেশে যেই হারে শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকাণ্ড চালানো হয়েছে সংসদে আইন পাস করে এসব হামলা ও ছাত্রহত্যা নিষিদ্ধ করা এবং হত্যাকারী যেই হোক তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। 

দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিবেদন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ মহল দাবির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটবাজারী বড় মাদরাসার শিক্ষার্থীরা। আজ শুক্রবার সন্ধ্যায় মাদরাসার প্রধান ফটকের সামনে হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে এ কর্মসূচি পালন কারন তাঁরা।

জানতে চাইলে হাটহাজারী মাদরাসার জ্যেষ্ঠ শিক্ষক (মুহাদ্দিস) মাওলানা আশরাফ আলী নিজামপুরী সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করেছেন মাদরাসার শিক্ষার্থীরা। তাঁদের সঙ্গে শিক্ষকেরাও একাত্মতাজানিয়েছেন। শিক্ষার্থীদের বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভে শিক্ষার্থীরা ছাত্রদের প্রতি ন্যায়বিচার ও নিহত ব্যক্তিদের গুলি করার ঘটনার সুষ্ঠু দাবি জানান। এ ছাড়া বিক্ষোভে সরকারবিরোধী নানা স্লোগান দেওয়া হয়। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে প্রায় আধা ঘন্টা বন্ধ ছিল হাটহাজারী-খাগড়াছড়ি সড়কের যান চলাচল। সন্ধ্যা ছয়টার দিকে শুরু হওয়া এ বিক্ষোত শেষ হয় সাড়ে ছয়টা দিকে।

জানতে চাইলে আন্দোলনে থাকা হেফাজতে ইসলামের হাটহাজারী পৌরসভা শাখার প্রচার সম্পাদক ও হাটহাজারী মাদরাসার সাবেক শিক্ষার্থী জিয়াউল কবীর প্রথম আলোকে বলেন, ছাত্রদের আন্দোলনের সংহতি জানিয়ে তাঁরা কর্মসূচিতে আশ নিয়েছেন। মুরুব্বিদের সঙ্গে কথা বলে তাঁরা পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন।’ আন্দোলন চলাকালে স্থানীয় আরেকটি গণমাধ্যমের রিপোর্ট- ‘শনিবার (৩আগস্ট) ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ সমাবেশ থেকে এক দফা ঘোষণা করেন নাহিদ ইসলাম। এ খবর ছড়িয়ে পড়া মাত্র হাটহাজারী মাদ্রাসার সামনে বিকেল সাড়ে চারটার দিকে প্রায় চার শতাধিক শিক্ষার্থী মুহাম্মদ ইরফান উল্লাহ চৌধুরীর নেতৃত্বে আয়োজিত অবস্থান কর্মসূচিতে ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। এরপর ‘বউত দিন খাইউ, আর ন খাইউ’ বলে স্লোগান দেয়।

চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহা সড়ক অবরোধ করে হাটহাজারী মাদ্রাসার শাহী গেইটের সামনে অবস্থান নেয়। এসময় তাদেরকে সমর্থন জানিয়ে সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। তাদের দাবি ছাত্র নিহতের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার সহ আটককৃতদের মুক্তির দাবি করেন। এসময় তারা আরো বলেন, আর এক মিনিটও এই সরকার ক্ষমতায় থাকবে না। এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ। এক দফা দাবিতে রবিবার থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণায় তারা সমর্থন দেন। আগামীকাল থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু করব। এটি সফল করতে দেশের মুক্তিকামী ছাত্র-জনতার প্রতি আহবান জানাই।

তারা আরো বলেন, আমরা বিএনপি বা জামাত শিবির নই, আমরা ছাত্র। আমার ভাইদের রক্তের বদলা নিতে সড়কে অবস্থান করেছি। প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সমাবেশ শেষ করেন। এর মাত্র পাঁচ মিনিটের মধ্যে আবারো হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা প্রধান গেইট দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বের হয়ে সড়ক অবরোধ করেন। প্রায় শতাধিক ছাত্ররা বের হওয়ার সময় মাদ্রাসা কর্তৃপক্ষ প্রধান গেইট বন্ধ করে দিলে বিক্ষুদ্ধ ছাত্ররা গেইট ধাক্কা দিয়ে খুলে ফেলেন। পরে গেইটে শিক্ষকরা ব্যারিকেট দিলে আর কোন ছাত্ররা বের হতে পারেনি। কিন্তু বের হওয়া ছাত্ররা সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। তারাও ছাত্র সমাজের ব্যানারে ঢাকার ছাত্রদের আন্দোলনকে সমর্থন দিয়ে সড়কে অবস্থান করেন। বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল মহা সড়ক। এসময় শতাধিক জনসাধারণ অংশগ্রহণ করেন। ছাত্রদের বিক্ষোভ ছড়িয়ে পড়লে হাজার হাজার মাদ্‌রাসার ছাত্ররা বিতরে বিক্ষোভ করেন। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সড়কে অবস্থান নিলেও পরে আগামী কালের কর্মসূচিতে মাদ্রাসার সকল শিক্ষার্থীরা অংশগ্রহণের অনুমতি দিবে বললেহেফাজতের নেতা মাওলানা কামরুল কাসেমী তখন ছাত্ররা সড়ক অবরোধ তুলে দেন। প্রায় সাড়ে তিনঘন্টা পর যানবাহন ছেড়ে দিলে তীব্র যানজট থেকে জনসাধারণ এ পথচারীরা চরম দুর্ভোগ থেকে মুক্তি পান। তবে হেফাজতের কোন নেতৃবৃন্দকে এ আন্দোলনে চোখে পড়েনি। পাশাপাশি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন করেছে। তারাও তেমন কোনো বিশৃঙ্খলা করেনি। পুলিশ ও তাদের আন্দোলনে বাধাগ্রস্থ করেনি। তবে জনগণের জানমাল নিরাপত্তায় পুলিশ কঠোর অবস্থানে ছিল।’ (‘যান চলাচল বন্ধে দুর্ভোগ যাত্রীদের: হাটহাজারীতে সাধারণ শিক্ষার্থীদের সাথে মাদ্রাসা শিক্ষার্থীদের সড়ক অবরোধ’, দৈনিক সাঙ্গু, ৩ অগাস্ট ২০২৪, শনিবার)। আমি নিজেও হাটহাজারি মাদ্রাসার একাধিক শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে আলাপ করেছি, তবে মূল কথা চলে আসায় আর দীর্ঘ করছি না।

[একটি বিরোধীদের সমর্থন জানিয়ে হাটহাজারীতে মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ, দৈনিক আজাদী, ১৮ জুলাই ২০৪। আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীদের বিক্ষোভ, দৈনিক প্রথম আলো, ২ আগস্ট ২০২৪] আলেম এবং মাদ্রাসা শিক্ষার্থীদের রক্তের ঋণ

দেশ ও জাতির যে কোনো ন্যায্য অধিকার আদায়ে রাজপথে নেমে এসেছেন আলেম-উলামা। এই ভূখণ্ডের প্রতিটি সংগ্রামে সম্মুখ সারিতে দেখা যায় আলেম সমাজকে। বালাকোট, সিপাহি বিপ্লব থেকে ফরায়েজি আন্দোলন, ৪৭-এর সংগ্রাম, ৭১-এর মুক্তিযুদ্ধ, ১৩-এর শাপলা আন্দোলন থেকে ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-প্রতিটি সংগ্রামেই আলেমরা জালেমের সামনে বুক পেতে দিয়েছেন এবং মজলুমের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। দেশের আলেম সমাজ ১৩-এর শাপলা আন্দোলনে যেভাবে রক্ত দিয়েছেন, শতাধিক শহিদ হয়েছেন; তেমনি ২৪-এর গণঅভ্যুত্থানেও শতাধিক আলেম ও মাদ্রাসা শিক্ষার্থী শহিদ হয়েছেন, অঙ্গ হারিয়েছেন, বুকের রক্ত ঝরিয়েছেন। আলেম-উলামা ১৩-এর ৫ মে শাপলা চত্বরে শতাধিক শহিদ বুকের তাজা রক্ত ঢেলে যে বিজয় মিছিলের সূচনা করেছিলেন, সেটারই সমাপ্তি ঘটে ২৪-এর ৫ আগস্ট; এতেও শতাধিক আলেম এবং মাদ্রাসার শিক্ষার্থী বুক পেতে বরণ করে নেন জালেমের বুলেট। প্রায় শতস্পর্শী আলেম ও মাদ্রাসা শিক্ষার্থী বুকের তাজা রক্ত ঢেলে রাজপথ রঙিন করেছেন ২৪-এর গণঅভ্যুত্থানেও। আন্দোলনে আলেম ও তালিবুল ইলমদের রক্তের নাজরানা ও কিছু স্মৃতি তুলে ধরছি-

যাত্রাবাড়ি গণহত্যায় একজন শহিদ আলেম

৫ আগস্ট মধ্যদুপুরে যাত্রাবাড়ি থানার সামনে দলে দলে পুলিশ বাহিনী সেভিয় আসে এবং প্রকাশ্যে নির্বিচারে গণহত্যা চালায়। আশপাশের বাসিন্দারা সত্রের জানালার বাইরের সে গণহত্যার ভিডিওচিত্র ধারণ করে এবং দেশ-বিদেশের অনেক গণমাধ্যমে তা গুরুত্বের সঙ্গ প্রচারিত হয়। ভিডিওতে দেখা যায় সাদা জ্বলা পল্ল একজন আলেম বিপুল সংখ্যাক মানুষের মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং পুনি হাসিনার বিরুদ্ধে স্লোগান তুলছেন। যাত্রাবাড়ি থানার সামনে পুলিশ ব্রাশ ফায়ার করতে করতে বেরিয়ে আসে। প্রকাশ্যে রাজপথে একইসঙ্গে চলে গুলি ও বেধড়ক লাঠিপেটা। সেখ আলেমকেও লাঠি দিয়ে পেটাতে থাকে পেটোয়া বাহিনী। পিটিয়ে প্রায় মৃতপ্রায় অবস্থ্য করে ফেলে। আরেকদল পুলিশ তখন যাত্রাবাড়ি ফ্লাইওভারের পিলারের আড়ালে লুকিয়ে থাকা মানুষদের খুঁজে বের করে করে ব্রাশ ফায়ার করে মৃত্যু নিশ্চিত করতে থাকে। দেখা যায়, সামান্য নড়াচড়া করলে গুলি করে মৃত্যু নিশ্চিত করা হচ্ছে। অন্যদিকে মৃতপ্রায় সেই আলেমকে পুলিশ বলে দৌড় দিতে। তিনি দৌড় দেন। কিন্তু পেছন থেকে গুলি করে নির্মমভাবে হত্যা করে তাকে।

বুকের তাজা রক্ত ঢেলে রাজপথ রাঙিয়ে দেওয়া এই বীর শহিদ আলেমের নাম মাওলানা খুবাইব বিন আব্দুর রহমান। যাত্রাবাড়ি কাজলার পাড়ে অবস্থিত জামেয়া

ইব্রাহিমিয়া ইসহাকিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহমান সাহেবের ছোট ছেলে। দাওরায়ে হাদিস শেষ করে এই মাদ্রাসাতেই ইফতা বিভাগে অধ্যয়ন করছিলেন তিনি। জুলাই বিপ্লবের প্রতিদিন আন্দোলনে যেতেন খুবাইব ও সুহাইল দুই সহোদর ভাই। শহিদ খুবাইবের বাবা মাওলানা আব্দুর রহমান গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার ছেলে খুবাইব শহীদ হওয়ার প্রস্তুতি নিয়েই প্রতিদিন ঘর থেকে বের হয়ে রাজপথে যেতেন। বের হওয়ার আগে মায়ের কাছ থেকে বিদায় ও দোয়া নিয়ে যেতেন। তার বাবা বলেন, শহীদ হওয়ার আগের দিন মাওলানা খুবাইব তার মায়ের কাছে দোয়া নিতে গিয়ে কুরআনের এই আয়াত পাঠ করেন, ‘যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে, তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত; কিন্তু তা তোমরা উপলব্ধি করতে পার না’ (সূরা বাকারা, আয়াত নং ১৫৪)। শহীদ হওয়ার আগের দিন এই আয়াত তেলাওয়াত করতে করতে মমতাময়ী মায়ের

পায়ের কাছে বসলেন মাওলানা খুবাইব। হৃদয়ের সবটুকু আবেগ নিয়ে আম্মাকে বললেন-‘আম্মা! আমার নামও তো খুবাইব, কেন যেন মনে হচ্ছে আমিও শহীদ সাহাবী খুবাইব রা.-এর মতো শহীদ হব। আমার মাথায় হাত বুলিয়ে দুয়া করেদিন।’ পরদিন ঠিকই সকাল সকাল আন্দোলনে বেরিয়ে যান তিনি। তবে সেদিন আর সহোদর ভাই সুহাইল যাননি, সাথে গিয়েছিলেন তাদের পারিবারিক ড্রাইভার।

তিনিও সেই গণহত্যায় গুলিবিদ্ধ হন, তবে বেঁচে ফেরেন। কিন্তু শহীদ খুবাইব যখন

গুলি খেয়ে রাজপথে লুটিয়ে পড়েন, তখন পরপর আরো কয়েক রাউন্ড গুলি ছুড়ে

তার মৃত্যু নিশ্চিত করা হয়। পরে ঢাকা মেডিকেলের মর্গে তার মরদেহ পাওয়া যায়।

জুলাই শহিদ মাদ্রাসা বোর্ডের কর্মকর্তা

জুলাই আন্দোলনে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) কর্মকর্তা মাওলানা শিহাব উদ্দীন ঘাতকের বুলেটের প্রাণ হারান। ১৯ জুলাই জুমার নামাজ পড়িয়ে নিজের বাসার ৬ তলার উপরের বারান্দায় দাঁড়িয়েছেন। হঠাৎ একটি ঘাতক বুলেট ছুটে এসে মাথার একপাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। মুহূর্তেই নিঃশেষে মৃত্যুর কোলে ঢোলে পড়েন এই প্রতিভাবান উদীয়মান আলেম। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের জামিয়াতুল ইবরাহিম মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানায়। পড়াশোনা শেষ করে কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাক অফিসের দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন; পাশাপাশি একটি মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আগে তজুমদ্দিন মারকাজ মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলেন। যাত্রাবাড়িতে বসবাসকারী আরেকজন আলেম রোকন রাইয়ান জানান, তাদের আশারা বিল্ডার্সের পাশের ভবনের একজন তরুণ আলেম দুপুরের খাবারের পর একটু রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন সেদিন, আশপাশে অনেক মানুষ রাজপথে ছিল, হঠাৎ একটা বুলেট ছুটে এসে বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যায়। গুলিটি করা হয় উপর থেকে, বুকের উপরের দিক দিয়ে ঢুকে পিঠের নিচ দিয়ে বের হয়ে যায়। সামান্য টু শব্দটি করার সুযোগ পাননি তিনি। যাত্রাবাড়ির রাজপথে বুকের রক্ত ঢেলে মৃত্যুর কোলে ঢোলে পড়েন আরেকজন তরুণ আলেম।

মিরপুরের শহীদ বীরাঙ্গনা মাদ্রাসার ছাত্রী

জুলাই আন্দোলনে রাজপথে বুকের রক্ত ঢেলে শহীদের তালিকায় নাম লেখান মা-দ্রাসার নারী শিক্ষার্থী রিতা আকতার। ছোটবেলায় এলাকার মাদ্রাসার কুরআন ও আরবি ভাষা শেখেন তিনি। মাদ্রাসায় কৃতিত্বের সাথে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে জয়পুরহাটের ভূগোইল হিজবুল্লাহ দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেন। তারপর পরিবারের সঙ্গে ঢাকা মিরপুর-২ এলাকায় এসে বসবাস শুরু করেন এবং উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন। এরইমধ্যে দেশে দ্বৈরাচার বিরোধী গণআন্দোলন শুরু হয়। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে স্বৈরাচারের পতনের দাবিতে ঢাকা অভিমুখী লংমার্চে বর্বরোচিত হামলা হয় রাজধানীর বিভিন্ন পয়েন্টে। ৫ আগস্ট সকাল এগারোটার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মিরপুর-২ নং এলাকায় রাজপথ দখলে নেওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশের এলোপাতাড়ি গুলিতে মিরপুর-২ বাসস্ট্যান্ডে ওভার ব্রিজের নিচে লুকিয়ে আশ্রয় নেন আন্দোলনকারীরা। সেখানে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মা-দ্রাসার শিক্ষার্থী রিতা আকতার। বুকের তাজা রক্তে ভিজে রঙিন হয়ে যায় রাজপথ। গুলিবিদ্ধ রক্তস্নাত এই বীরাঙ্গনা হামাগুড়ি দেওয়ার বারবার চেষ্টা করেও পুলিশ ও ছাত্রলীগের পৈশাচিক আচরণ চূড়ান্ত রূপ ধারণ করে। জানা যায়, তিনি শুরু থেকে নেতৃত্ব দিয়ে সাহস যুগিয়েছিলেন সবার মাঝে। গুলিবিদ্ধ অবস্থায় সহপাঠীরা তাকে হা-সপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিজয়ের পর মুখে হাসি নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাহসী নারী মাদ্রাসা শিক্ষার্থী, জুলাইয়ের বীরাঙ্গনা শহীদা।

গণমাধ্যমের ভাষ্যে-

‘জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামের হতদরিদ্র আশরাফ আলী (৫২) ও রেহেনা বিবি (৪৫) দম্পতির কন্যা রিতা আকতার। তিন ভাইবোনের মধ্যে রিতা দ্বিতীয়। বড় ভাই রাকিবুল ইসলাম (২২) পেশায় দিনমজুর। ছোট ভাই রোকন ইসলাম (১১) স্থানীয় শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। রিক্সা চালক স্বামীর একার আয়ে সংসারের প্রয়োজন মিটতো না। তাই রেহেনা বিবিও সেখানে গৃহকর্মীর কাজ নেন। রিতার মা রেহেনা বিবি বেদনাহত কণ্ঠে বাসসকে বলেন, ‘মেয়েকে আর ফিরে পাবো না জানি। কিন্তু আমার মেয়েসহ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকলেই যেন শহিদি মর্যাদা পায়। তাহলে মেয়েকে হারানোর বেদনা কিছুটা হলেও লাঘব হবে।’

গ্রামের মাদ্‌রাসা থেকে দাখিল পাশ করে এ বছরই ঢাকার মিরপুর দুয়ারীপাড়া সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হন রিতা আকতার। মেয়ের লেখাপড়ার সুবিধার্থে পরিবারের সবাই ঢাকায় চলে যান। সেখানে তারা মিরপুর ২ মডেল থানার অধীন এইচ ব্লক ১০ নং রোড এলাকায় ভাড়া থাকতেন। রেহেনা বিবি বলেন, ৫ আগস্ট সকালে স্বামী-স্ত্রী কাজে বের হয়ে যাই। এরপর বেলা ১০/১১ টার দিকে মেয়ে বের হয় ছাত্র আন্দোলনে যোগ দিতে। দুপুরে বাসায় এসে দেখি মেয়ে নাই। একটু পরে গুলিতে আহত হওয়ার খবর পেয়ে মেয়েকে খুঁজতে যাই। মেয়েকে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করি।

ছাত্ররা জানায়, গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজনকে সেনাবাহিনীর গাড়িতে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে জানতে পারি আহতদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে খোঁজ করে রাত ১০ টার দিকে সোহরাওয়াদী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ছুটে গিয়ে রিতার জানা কাপড় দেখে মেয়েকে শনাক্ত করি।

রিতার সহযোদ্ধারা জানায়, রিতার মাথার ডান পাশে গুলি লাগে আর বাম পাশ দিয়ে বের হয়ে যায়। গুলিবিদ্ধ রিতাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলেও সেখানে চিকিৎসা নিতে আশা অসংখ্য গুলিবিদ্ধ রোগী থাকায় চিকিৎসা সেবা পেতেও দেরি হয়ে যায়।

হাসপাতালের রেকর্ড অনুযায়ী, অজ্ঞাত হিসেবে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে রিতা মৃত্যুর কোলে ঢলে পড়েন। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে মৃত্যু সনদ নিয়ে পরদিন গ্রামের বাড়ি ফেরেন বাবা মা। জয়পুরহাটের কালাই উপজেলার তালখুর গ্রামের কবরস্থানে রিতাকে দাফন করা হয়।

জানা যায়, ছোটবেলা থেকেই সামাজিক কর্মকান্ডে ঝোঁক ছিল রিতার। পড়াশোনার পাশাপাশি সুরেলা কন্ঠের কারণে মাদ্রাসার হামদ-নাত প্রতিযোগিতায় কয়েকবার প্রথম হয়েছেন। পুরস্কার পেয়েছেন অনেক। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন।  [ছোট সন্তানকে মানুষ করে শহিদ রিতার স্বপ্ন পূরণের আকাঙ্খা পরিবারের, বাসস, ২২ অক্টোবর ২০২৪।]

মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে গুলি করে হত্যা

একটি স্বাধীন দেশে আকাশে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারার ঘটনা নজিরবিহীন। ঘরের নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েও রেহায় পায়নি মানুষ। ঘরের জানালা ভেদ করে ছুটে এসেছে গুলি। এমন একটি গুলিতে নিজের ঘরের ভেতর শহিদ হন মিরপুর-১৪ জামেউল উলুম মাদ্রাসার শিক্ষার্থী সামিরুর রহমান (সাফকাত সামির)। ১৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর মিরপুর ১৪ নম্বরে দোতলা বাসার খোলা জানালা দিয়ে গুলি ঢুকে সামিরের চোখ ও মাথা ভেদ করে বেরিয়ে যায়। বাবা সাকিবুর রহমান (৩৪) এবং মা ফারিয়া ইবনাতের (২৮) একমাত্র সন্তান ছিল সামির (১১)। ওই দিন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে মিরপুরে কাফরুল থানার সামনের সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ধোঁয়া ঢুকছিল সামিরের ঘরে। তাই ঘরের জানালা বন্ধ করতে যায় সে। এই ধোঁয়ায় মানুষের চোখ জ্বলে, চোখ ফুলে লাল হয়ে যায়, এমনকি শ্বাস নিতেও কষ্ট হয়। সেই জন্যই যখন পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে, সামির চেয়েছিল সেই গ্যাসের কষ্ট থেকে বাঁচতে। কিন্তু কে জানত, সেহ চাওয়াটাই যে হবে তার জীবনের সর্বশেষ চাওয়া। জানালা বন্ধ করতে গেলে হঠাৎ ছুটে আসে একটি ঘাতক বুলেট। গুলিটি তার চোখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। ঘরে ছিল তার চাচা মশিউর রহমান (১৭)। তার কাঁধেও গুলি লাগে। তবে তিনি বেঁচে যান। মুহুর্তেই সামিরের মাথা এফোঁড়-ওফোঁড় করে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে ভিজিয়ে দেয় ঘরের মেঝে, পড়ার টেবিল, বই-খাতা, প্লাস্টিকের খেলনা সব। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৯ বছরের সাফকাত সামির। নানাবাড়ি আশুলিয়ায় নানাবাড়ির আঙিনায় সমাহিত করা হয় এই সম্ভাবনাময় নিয়ম মেনেছি। কারফিউ জারি করার পর আমরা পরিবারের সবাইকে ঘরের মধ্যে

তালিবুল ইলমকে। সাকিবের বাবা কান্নাবিজড়িত কণ্ঠে বলেন, সেদিন বিকেলে তিনি পাশেই বকুলতলা মাঠের কাছে ছিলেন। হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ও গুলি হচ্ছিল দেখে বাসার দিকে রওনা দেন তিনি। এমন সময় এক প্রতিবেশীর

কাছ থেকে বাসায় গুলি ও রক্তের সংবাদ পান। দ্রুত বাসায় এসে দেখেন, তার একমাত্র সন্তান রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে আছে। জানালার পাশে পড়ার টেবিরে পড়ে আছে ছিন্ন মগজের কিছু অংশ এবং রক্ত। তৎক্ষণাৎ তাকে কোলে নিয়ে ছুটে যান পাশের ক্লিনিকে। চিকিৎসক বলেন, শিশুটি আর বেঁচে নেই। চোখ মুছে তিনি আবারো বলতে থাকেন, ‘আমরা সরকারবিরোধী কোনো কাজ করিনি। প্রশাসনের নিয়ম মেনেছি। কারো কেউ জারি করার পর আমরা পরিবারের সবাইকে ঘরের মধ্যে রেখেছি। সেই ঘরের মধ্যেও আমরা যদি নিরাপদে থাকতে না পারি, তাহলে আমরা কোথায় যাব? আমাদের কেন এমন হবে! আমাদের বাসায় কেন গুলি করবে। এটা কোন নিয়ম।’ এসব কথা বলতে বলতে ফুঁপিয়ে কাঁদতে থাকেন সামিরের বাবা।  [জানালে দাঁড়াতেই ভুলে এসে কেড়ে নিল শিশুটিকে, দৈনিক প্রথম আলো ২৪ জুলাই-২০২৪]

গুলিতে চোখ হারানো কয়েকজন মাদ্রাসা শিক্ষার্থী

জুলাই বিপ্লবে অসংখ্য মানুষকে মাথায় ও চোখে গুলি করা হয়েছে। গুলিতে চোখ হারিয়েছেন কয়েকজন আলেম এবং মাদরাসা শিক্ষার্থীও। এমন একজন মাদরাসা শিক্ষার্থী মেহেদী হাসান। সিলেট জেলা সদরের জামিয়া হিদায়াতুল ইসলাম মাদরাসার এই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে মোট ৬৯টি গুলি লাগে। ডান চোখেই বিদ্ধ হয় চারটি ছররা গুলি। ঘটনাটি ঘটে ৪ আগস্ট। আওয়ামী সরকার পতনের ঠিক এক দিন আগে। সেদিন ঢাকাসহ অন্যান্য জেলার মতোই আন্দোলনে উত্তাল ছিল সিলেট জেলার সর্বত্র। সেদিন প্রায় হাজারখানেক আন্দোলনকারী সিলেট সদর সোবহানি গার্ডের সামনে অবস্থান নেয়। বেলা ১২টা থেকে অবস্থান নিলেও ১টার দিকে শুরু হয় সংঘর্ষ। নিরস্ত্র আন্দোলনকারীদের হঠাতে একযোগে হামলা চালায় ছাত্রলীগ-যুবলীগসহ হাসিনার পেটোয়া বাহীনী। আন্দোলনকারীদের সঙ্গে অবস্থান নিয়ে সামনে থেকে হাসিনা বিরোধী স্লোগান দেয়া মেহেদী হাসান হঠাৎই লুটিয়ে পড়েন রাস্তায়। এর আগে তার শরীরে অনেকগুলো ছররা গুলি বিদ্ধ হলেও তিনি রাজপথ ছাড়েননি। হঠাৎ চোখে গুলিবিদ্ধ হলে তিনি আর দাঁড়াতে পারেননি। তাকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সিলেট ইবনে সিনা হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসাসেবা পাননি তিনি। ছাত্রলীগ ও যুবলীগ পুলিশের প্রহরায় সেখানে অবস্থান নিয়েছিল আগে থেকেই। যাতে করে আন্দোলনে আহতদের কেউ সেখানে চিকিৎসা নিতে না পারে। এমন পরিস্থিতিতে মেহেদীকে নিয়ে যাওয়া হয় সিলেট ওসমানি হাসপাতালে। সেখান থেকে তাকে পাঠানো হয় ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। চিকিৎসকরা জানান, মেহেদীর শরীরের বিভিন্ন স্থানে মোট ৬৯টি গুলি লাগে, যা বের করা সম্ভব নয়। তবে সব চেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, তার ডান চোখেই বিদ্ধ হয় চারটি ছররা গুলি। চিকিৎসকরা বলেন, চোখের দুটো গুলি এমনভাবে বিদ্ধ হয়েছে যা চোখের নার্ভ ভেদ করে ভেতরে চলে গেছে। এসব গুলি বের করতে গেলে মস্তিস্ক অ্যাটাক করার সম্ভাবনা থাকে। (চোখে বিদ্ধ গুলির যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন মাদ্রাসা শিক্ষার্থী মেহেদী, দৈনিক ইনকিলাব, ২৮ ডিসেম্বর ২০২৪)।

চোখে গুলিবিদ্ধ এমন আরেকজন মাদ্রাসা ছাত্র মিজানুর রহমান। তিনি সিলেট শহরের পশ্চিম পীর মহল্লার মাদ্রাসাতুল আবরারের হিফজ বিভাগের ছাত্র এবং টুকেরবাজারের শাহপুর গ্রামের মোহাম্মদ রইছ আলীর ছেলে। গণমাধ্যমে মিজান জানান, ৫ আগস্ট বেলা ২টার দিকে সিলেট নগরীর মদীনা মার্কেট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে তিনি যোগ দেন। মিছিলটি সুবিদবাজারহয়ে মিরের ময়দান পয়েন্টে পৌঁছলে পুলিশ লাইন্সের ভেতর থেকে অতর্কিত গুি আসতে থাকে। এসময় বেশ কিছু গুলি মিজানের শরীরে বিদ্ধ হয়। একটি গদি সরাসরি তার ডান চোখ ভেদ করে। মিজান বলেন, প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসা নেন। সেখান থেকে ঢাকার উরনে সিনা হাসপাতালে পরীক্ষা-নীরিক্ষার পর ভিশন আই হসপিটালের অধীনে চিকিৎস নেন। জানা যায়, জুলাই-আগস্ট বিপ্লবে আহত-নিহতদের মানবিক সহায়তা প্রদান কর্মসূচির অংশ হিসেবে মিজানকে দেখতে তার বাড়িতে যান ‘নাগরিক আলেমসমাজ সংগঠনের প্রধান সমন্বয়ক লেখক ও সাংবাদিক নোমান বিন আরমান, মিশন জান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমান এবং লেখক নাওয়াজ মারজান। তব মিজানের হাতে সংগঠনের পক্ষ থেকে নগদ সহায়তা খান তুলে দেনাদির

এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে প্রাপ্ত খবর অনুযায়ী, চোখে গুলিবিদ্ধ হন ঢাকা আলিয়া আলিম ২য় বর্ষের শিক্ষার্থী এমদাদ হাসান, বরিশালের সৈয়দ আব্দুল মান্নান ডিডিএফ মাদ্রাসার শিক্ষার্থী তরিকুল ইসলাম লিমন এবং আরো কয়েক মাদরাসা শিক্ষার্থী। [সিলেটে গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রের পাশে নাগরিক আলেম সমাজ, একুশে জার্নাল, ৮ সেপ্টেম্বর ২০২৪]

শহিদ মিনারে হাফেজ শহিদের জানাজা

৫ আগস্ট সোমবার ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বিজয় মিছিলে অংশ নিয়ে উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন ১২ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী আরাফাত। ঘাতকের বুলেট আরাফাতের বাম পাজর দিয়ে ঢুকে ডান পাজর দিয়ে বের হয়ে যায়। গুলি লাগার কারণে তার পাজডের হাড় ছিদ্র হয়ে যায়, কোমরের অংশে মেরুদণ্ড চূর্ণ হয়ে যায়, কিডনি ডেমেজ হয়ে যায় এবং মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। উত্তরা আধুনিক হাসপাতাল এবং কুর্মিটোলা সামরিক হাসপাতাল থেকে ফেরত পাঠানোর পর সিএমএইচে ভর্তি করা হলেও তিন মাস চিকিৎসাধীন থেকে ২২ ডিসেম্বর রাত ১০.৩০ টায় ইন্তেকাল করেন এই মাদ্রাসা শিক্ষার্থী।

আরাফাতের বাবা শহীদুল ইসলাম জানান, আরাফাত ঢাকার উত্তরা ৫ নং সেক্টরে অবস্থিত জামিয়া রাওজাতুল উলুম মাদ্রাসায় কিতাব বিভাগের ইবতেদায়ী প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন। এর আগে কুরআন শরিফের নাজেরা শেষ করে তিন পাড়া মুখস্থকরেছিলেন। আরাফাতের বাবা বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার বাসিন্দা এবং পেশায় একজন রিক্সাচালক।

২৩ ডিসেম্বর সোমবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আরাফাতের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন আরাফাতের ভাই হাসান আলী।

জানাজার আগে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এটা আমাদের কাছে খুবই কষ্টের যে, আজকে চার-পাঁচ মাস পরেও শহীদ হওয়ার খবর আমাদের কানে আসে এবং আমাদেরকে শহীদ মিনারে আসতে হয়। সত্যি কথা বলতে, এই শহীদ বাবা-মায়ের সামনে দাঁড়ানোর মতো শক্তি আমাদের আর নেই। শহীদ আরাফাত ১২ বছর বয়সে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছিল। আমাদের সৌভাগ্য হয়নি শহীদ হওয়ার।

আমাদের উচিত, যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে গঠন করা।’ জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘এই প্রতিটি মৃত্যু আমাদের মনে করিয়ে দিচ্ছে যে কোনো লক্ষ্য, কোনো স্বপ্নকে সামনে

রেখে আমাদের ভাইয়েরা জীবন দিল অকাতরে। আমরা যেন সেই স্বপ্নগুলোর সঙ্গে বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা কেউ না করি। আমরা যেন খুনি হাসিনাসহ এই হত্যাকাণ্ডে যারা জড়িয়ে ছিল, তাদের বিচার নিশ্চিত করতে পারি। [১০]

শহিদ আরাফাতের জানাজায় আরো অংশগ্রহণ করেন আরাফাতের বাবা শহীদুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বিভাগীয় সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। [ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ কিশোর আরাফাতের জানাজা সম্পন্ন, দৈনিক প্রথম আলো, ২৩ ডিসেম্বর ২০২৪]

শহিদি মিছিলে ৭৮ আলেম ও মাদ্রাসা শিক্ষার্থী

রাজধানী বিজয়নগরের কার্যালয় থেকে ‘তরুণ আলেম প্রজন্ম-২০২৪’ সংগঠন প্রকাশ করেছে ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থী শহীদের তালিকা (প্রাথমিক)’। সংঠনের পক্ষ থেকে যাচাই-বাছাই করে প্রকাশিত ৮ পৃষ্ঠার খসড়া প্রতিবেদনে স্থান পেয়েছে ৭৭ জন আলেম ও মাদ্রাসা শিক্ষার্থী শহীদের নাম। তালিকা প্রকাশের পরডিসেম্বরে শহীদ হন আরো একজন মাদরাসা শিক্ষার্থী হাফেজ আরাফাত। ফলে এখন পর্যন্ত জ্ঞাত আলেম-শিক্ষার্থী শহীদের সংখ্যা ৭৮ জন। ২৩ সেপ্টেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘তরুণ আলেম প্রজন্ম ২০২৪’ সংগঠনের উদ্যোগে ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় জুলাই বিপ্লবে শহীদ হওয়া আলেম-শিক্ষার্থীদের প্রাথমিক তালিকাটি প্রকাশ করা হয়। তালিকাটি তুলে ধরেন সংগঠনের সদস্য মাওলানা অ্যাডভোকেট বিলাল আহমদ চৌধুরী। সভায় মাওলানা এহসানুল হক সভাপতিত্বে বক্তৃতা করেন রাজধানীর মিরপুরের ‘মাদ্রাসা দারুর রাশাদ’-এর প্রিন্সিপাল মাওলানা সালমান, কবি ও দার্শনিক মাওলানা মুসা আল হাফিজ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হুসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেকুল ইসলাম প্রমুখ। সভায় শহীদ পরিবারের সদস্যারাও উপস্থিত হয়ে তাদের শোকাকুল অভিব্যক্তি প্রকাশ করেন কান্না জড়িত কণ্ঠে। [জুলাই বিপ্লবে আলেম শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা, ডেইলি বাংলাদেশ, ২৩ সেপ্টেম্বর ২০২৪]

শহীদ আলেম ও মাদ্রাসা শিক্ষার্থীদের তালিকা

‘তরুণ আলেম প্রজন্ম’-এর সৌজন্যে তাদের প্রকাশিত তালিকা থেকে জুলাই আন্দোলনে শহীদ আলেম ও মাদ্রাসা শিক্ষার্থীদের ৭৮ জনের নাম-পরিচয় তুলে ধরছি

১. নারী শহীদা রিতা আক্তার পিতা: জনাব আশরাফ আলী, মাতা: জনাবা রেহানা আক্তার, সাবেক শিক্ষার্থী: ভূগোইল হিজবুল্লাহ দাখিল মাদ্রাসা, বয়স: ১৬। স্থায়ী ঠিকানা- গ্রাম তালখুর, ইউনিয়ন: পুনুট, উপজেলা: কালাই, জেলা: জয়পুরহাট। বর্তমান ঠিকানা: ব্লক- এইচ, রোড-১০, মিরপুর-২ ঘটনাস্থল: মিরপুর-২ বাসস্ট্যান্ড এলাকায় ওভার ব্রিজ সংলগ্ন। মৃত্যু তারিখ : ৫ আগস্ট ২০২৪

২. শিশু শহীদ শাফকাত সামির বয়স: ০৯। পেশা: নূরানী বিভাগের ছাত্র, জামেউল উলুম মাদ্রাসা, মিরপুর-১৪ বাসা: হাউজিং স্ট্যাট, মিরপুর-১৪ বাড়ি: দেল্লাই বাজার, চাটখিল, নোয়াখালী মৃত্যু তারিখ: ১৯ জুলাই ২০২৪

৩. শিশু শহীদ জোবাইদ হোসাইন ইমন শিক্ষার্থী: দারুননাজাত ইসলামিয়া মাদ্রাসা বয়স: ১২ ঘটনাস্থল: মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে র‍্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আল্লাহ করিম মসজিদের সামনে নিহত হয়। মৃত্যু তারিখ: ১৯ জুলাই ২০২৪

৪. শিশু শহীদ রাব্বি মাতবর পিতা: জনাব মোহাম্মদ জুয়েল মাতবর, মাতা: জনাবা ফিরোজা বেগম, শিক্ষার্থী: তালীমুল ইসলাম মাদ্রাসা, বয়স: ১৩। ঠিকানা: বাসা- ৩৫, ৪/সি, ৪র্থ তলা, মিরপুর ১৩ মৃত্যু তারিখ: ১৯ জুলাই ২০২৪

৫. শিশু শহীদ হাফেজ ইবরাহীম খলিল পিতা: জনাব মুহা. হানিফ, মাতা: জনাবা সকিনা বিবি। পেশা: কওমি মাদরাসা হিফয বিভাগের ছাত্র- ২০ পারা পড়েছিল (বাইতুস সুজুদ জামে মসজিদ ও মাদরাসা, সাইনবোর্ড) ঠিকানা: হাজী বাদশা মিয়া রোড, মাতুয়াইল, থানা: ডেমরা, জেলা: ঢাকা বয়স: ১৪ (চৌদ্দ বছর) মৃত্যু তারিখ: ১১ জুলাই ২০২৪

৬. শিশু শহীদ সাদ মাহমুদ খান শিক্ষার্থী: জাবালে নূর দাখিল মাদরাসা, বয়স: ১৪। বাড়ি: ধল্লা খানপাড়া, সিঙ্গাইর, মানিকগঞ্জ ঘটনাস্থল: নিউমার্কেট, সাভার, ঢাকা। মৃত্যু তারিখ: ২০ জুলাই ২০২৪

৭. কিশোর শহীদ আশিকুল ইসলাম আল-ইয়াস আশিক পেশা: মাদরাসা শিক্ষার্থী, বয়স: ১৫ (পনেরো বছর) ঘটনাস্থল: বনশ্রী, ঢাকা। মৃত্যু তারিখ: ১৯ জুলাই ২০২৪

৮. কিশোর শহীদ মুহাম্মাদ আদিল মাতা: জনাবা আয়শা আক্তার, শিক্ষার্থী: তামিরুল মিল্লাত মাদ্রাসা, বয়স: ১৫। ঠিকানা: ভূইগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ। ঘটনাস্থল: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। মৃত্যু তারিখ: ১৯ জুলাই ২০২৪

৯. কিশোর শহীদ বাঁধন পেশা: মাদ্রাসা শিক্ষার্থী, বয়স: ১৬। ঠিকানা: যাত্রাবাড়ী, ঢাকা চোখে গুলিবিদ্ধ হয়ে অহত ও চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন। মৃত্যু তারিখ: ৬ আগষ্ট ২০২৪

১০. কিশোর শহীদ আশিকুল ইসলাম বয়স: ১৬। শিক্ষার্থী : ঝনানজার, দ্বি-মুখী দাখিল মাদ্রাসা, বিরামপুর, দিনাজপুর। ঘটনাস্থল: ১৯ জুলাই শুক্রবার বিকেলে মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

১১. কিশোর শহীদ হাফেজ সিফাত হোসাইন পিতা: জনাব জাহাঙ্গীর হোসেন হাওলাদার, মাতা: জনাবা সুফিয়া বেগম  শিক্ষার্থী: চাহেদ আলী হাওলাদার দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা, নড়িয়া, শরীয়তপুর বয়স: ১৬। স্থায়ী ঠিকানা- গ্রাম: খৈলারচর, ইউনিয়ন: সফিপুর, উপজেলা: মুলাদী, জেলা: বরিশাল। বর্তমান ঠিকানা: পুরান ঢাকার তাঁতীবাজার। ঘটনাস্থল: তাঁতীবাজার-ইংলিশ রোড। মৃত্যু তারিখ: ৫ আগষ্ট ২০২৪

১২. কিশোর শহীদ মুহা. ইউনুস আলী (শাওন) পিতা: জনাব আবুল বাশার, মাতা: জনাবা কুলসুম বেগম। পেশা: সাবেক মাদরাসা শিক্ষার্থী ঠিকানা- বাড়ি: কারী সাহেবের বাড়ি, গ্রাম: দক্ষিণ মাগুরী, ইউনিয়ন: ১নং উত্তর জয়পুর, থানা: চন্দ্রগঞ্জ, জেলা: লক্ষীপুর বয়স: ১৬ (যোল বছর) পুলিশের ছোঁড়া ২টি গুলি বিদ্ধ হয়ে শহিদ হয়। মৃত্যু তারিখ: ২০ জুলাই ২০২৪

১৫. কিশোর শহীদ নাহিদুল ইসলাম পিতা: মরহুম মাওলানা আব্দুল আজিজ, মাতা: মরহুমা নাছিমা আজিজ। শিক্ষার্থী: মাদরাসাতুল কুরআন আল-আরাবিয়া, খুলনা (মাদানী নিসাব- ১ম বর্ষ) বয়স: ১৭ (সতেরো বছর) স্থায়ী ঠিকানা- গ্রাম: মুড়িয়াউক, থানা: লাখাই, জেলা: হবিগঞ্জ।  বর্তমান ঠিকানা- বাড়ি: ৬ডি/৭ আজিজ মহল্লা, এলাকা: কৃষি মার্কেট, থানা: মোহাম্মদপুর, জেলা: ঢাকা। ঘটনাস্থল: আদাবর থানার সামনে। মৃত্যু তারিখ: ৫ আগস্ট ২০২৪ 

১৫. কিশোর শহীদ হাফেজ মুহাম্মাদ সুবায়ের আহমাদ পিতা: জনাব মুহাম্মাদ কামাল উদ্দিন, মাতা: জনাবা মলিনা বেগম। পেশা: কওমি মাদরাসা ছাত্র (আল-জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁও, ঢাকা-১২১১) স্থায়ী ঠিকানা- গ্রাম: লাহিনী পাড়া, ডাকঘর: মোহিনী মিল, থানা: কুমারখালী। বয়স: ১৭ (সতেরো বছর) মৃত্যু তারিখ: ৫ আগস্ট ২০২৪ল

১৫. কিশোর শহীদ ইশমামুল হক পিতা: মরহুম নূরুল হক, পেশা: মাদরাসা শিক্ষার্থী, বয়স: ১৭। ঠিকানা: দর্জিপাড়া মহল্লা, ওয়ার্ড: ১ নং, ইউনিয়ন। আমিরাবাদ, থানা: লোহাগাড়া, জেলা: চট্টগ্রাম। ঘটনাস্থল: ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় গুলিবিদ্ধ হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যু তারিখ: ৭ আগস্ট ২০২৪

১৬. কিশোর শহীদ সায়েদ মুনতাসীর রহমান শিক্ষার্থী: তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, বয়স: ১৭। বাড়ি: কুমিল্লা মৃত্যু তারিখ: ৫ আগস্ট ২০২৪

১৭. কিশোর শহীদ হাফেজ সাজ্জাদ হোসাইন সাহির পিতা: জনাব জসিম উদ্দিন রাজা, মাতা: জনাবা শাহনাজ বেগম। শিক্ষার্থী: ফুলছোঁয়া মাদরাসা, চাঁদপুর। বয়স ২৮ ঠিকানা- গ্রাম: উত্তর রঘুনামপুর, অকেঘর: পুরান বাজার, ওয়ার্ড। এ নং, খানা: সদর, জেলা: চাঁদপুর ঘটনাস্থল: রাজধানীর মিরপুর ১০। মৃত্যু তারিখ: ১১ জুলাই ২০২৪

১৮. কিশোর শহীদ শাহরিয়ার পেশা: মাদরাসা শিক্ষার্থী। বয়স : ১১ ঘটনাস্থল: যাত্রাবাড়ী: মৃত্যু তারিখ: ২০ জুলাই ২০২৪

১৯. কিশোর শহীদ আয়াতুল্লাহ ভাই: জনাব সোহাগ। শিক্ষার্থী: মাখলাজুন ঈমান, গাজীপুর। বয়স: ২০ ঠিকানা- গ্রাম: জলুষা, ইউনিয়ন। চামরদানী, থানা: মধ্যনগার, জেলা: সুনামগঞ্জ ঘটনাস্থল: ৫ আগস্ট ২০২৪ গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনে গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ। লাশ সনাক্ত: ১৬ আগস্ট সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের সন্ধান পাওয়া যায়।

২০. কিশোর শহীদ আব্দুল্লাহ আল মামুন

পিতা: জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শিক্ষার্থী: জামিয়া আশরাফিয়া, গাজীপুর। বয়স: ২০। ঠিকানা- গ্রাম: আন্দারমানিক পূর্বপাড়া, ইউনিয়ন: মৌচাক, উপজেলা: কালিয়াকৈর, জেলা: গাজীপুর ঘটনাস্থল: গাজীপুরস্থ সফিপুর আনসার একাডেমী। মৃত্যু তারিখ: ৪ আগস্ট ২০২৪

২৯. কিশোর শহীদ হাফেজ সাদিকুর রহমান পিতা: জনাব লুৎফুর রহমান (লেবু মাস্টার), মাতা: বেগম শাহনাজ আখতার, পেশা: প্রবাসী স্থায়ী ঠিকানা- গ্রাম: ঘোনাপাড়া, ইউনিয়ন: ফুলমালির চালা, উপজেলা: ঘাটাইল, জেলা: টাঙ্গাইল। বয়স: ২০। মৃত্যু তারিখ: ১৯ জুলাই ২০২৪

২২. কিশোর শহীদ তাওহীদ সান্নাযাত পেশা: মাদরাসা শিক্ষার্থী। বয়স: ২০ (বিশ বছর) ঘটনাস্থল: পেট্রোল পাম্প নতুন বাসস্ট্যান্ড, মাদারীপুর। মৃত্যু তারিখ: ১৯ জুলাই ২০২৪

২৩. শহীদ হাফেজ মাসুদুর রহমান পিতা: জনাব মাওলানা কারী ওয়ালি উল্লাহ, মাতা: জনাবা আনোয়ারা বেগম, পেশা: কওমি মাদরাসা শিক্ষক (রাজধানীর বাড্ডা এলাকায়) স্থায়ী ঠিকানা- গ্রাম: অর্জুনতলা, ডাকঘর: পৌরসভা, উপজেলা: বরুড়া, জেলা: কুমিল্লা বয়স: ৪১ (একচল্লিশ বছর) মৃত্যু তারিখ: ১৯ জুলাই-২০২৪

১৪. শহীদ মাওলানা মাজহারুল ইসলাম (আলী আজগর মাসরুর) পিতা: জনাব আবদুল খালেক মি‌যী, মাতা: জনাবা শামসুন নাহার, পেশা: প্রধান শিক্ষক কওমি মাদরাসা। স্থায়ী ঠিকানা- গ্রাম: পশ্চিম চরফলকন, ডাকঘর: লুধুয়া ফলকনু, উপজেলা: কমলনগর, জেলা। লক্ষীপুর। বয়স: ২৯ (উনত্রিশ বছর) মৃত্যু তারিখ: ৫-০৮-২০২৪

২৫. শহীদ হাফেজ মাওলানা আব্দুন নূর পিতা: জনাব মুহা. আব্দুল বাশার, মাতা: জনাবা আসমা খাতুন, পেশা: সাংবাদিক (জাতীয় দৈনিক গোয়েন্দা সংবাদ ও অভিযান নিউজ) স্থায়ী ঠিকানা- বাড়ি: মৃধা বাড়ি আমতলী জামে মসজিদ, গ্রাম: নামালংগাইর, ডাকঘর: পাগলা, উপজেলা: গফরগাঁও, জেলা: ময়মনসিংহ। অস্থায়ী ঠিকানা- আহালিয়া দক্ষিণপাড়া, সেকশন: ০১, রোডঃ ০১. উপজেলা: তুরাগ, উত্তরা, জেলা: ঢাকা। বয়স: ২৯ (উনত্রিশ বছর) মৃত্যু তারিখ: ৫ আগস্ট-২০২৪

২৬. শহীদ মোবারক হোসাইন ঠিকানা- কালভার্ট রোড, ঢাকা। মৃত্যু তারিখ: ১৯ জুলাই ২০২৪

২৭. শহীদ মুহাম্মাদ জহিরুল ইসলাম রাসেল শিক্ষার্থী: দেবীদ্বার ছৈয়দপুর কামিল মাদ্রাসা, বয়স: ২৫। গ্রাম: শিবপুর, ইউনিয়ন: ‌ইউসুফপুর, উপজেলা: দেবিদ্বার, জেলা: কুমিল্লা। মৃত্যু তারিখ: ৪ আগস্ট ২০২৪

১৮. শহীদ মুহাম্মদ রিদওয়ান ইসলাম সাবেক মাদরাসা শিক্ষার্থী, বয়স: ২৪ ঠিকানা: রংপুর। ঘটনাস্থল: ৫ আগস্ট উত্তরা আজমপুত্রে গুলিবিদ্ধ হন। মৃত্যু তারিখ: ৬ আগস্ট ২০২৪

২৯. শহীদ নাসির ইসলাম শিক্ষার্থী: তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, আলিম-ব্যাচ ২০২৪। পুলিশের গুলিতে শহীদ হন মৃত্যু তারিখ: ২০ জুলাই ২০২৪

৩০. শহীদ ওসমান পাটওয়ারী বয়স: ২২ বছর, জেলা: লক্ষ্মীপুর শিক্ষার্থী: তামিরুল মিল্লাত কামিল মাদ্‌রাসা মৃত্যু তারিখ: ৪ আগস্ট-২০২৪

৩১. শহীদ মাওলানা মুহাম্মাদ সাদিকুর রহমান পিতা: জনাব মুহাম্মাদ আব্দুল লতিফ গ্রাম: কালিকাবাড়ি, ঢাকা: চারুয়াপারা, উপজেলা: ধোবাউড়া, জেলা: ময়মনসিংহ।

৩২. শহীদ হাফেজ নুর আলম সিদ্দিকী রাকিব পিতা: জনাব মাওলানা আব্দুল হালিম শেখ মাতা: জনাবা নুরুন্নাহার বেগম স্থায়ী ঠিকানা: দামগাঁও, রামগোপালপুর, গৌরীপুর, ময়মনসিংহ। মৃত্যু তারিখ: ২০ জুলাই-২০২৪

৩৩. শহীদ মাওলানা খোবাইব আহমাদ  পিতা মাওলানা আব্দুর রহমান উজানী (মুহতামিম, জামিয়া ইব্রাহিমিয়া ইসহাকিয়া কাজলার পাড় ও শিক্ষা সচিব উজানী মাদরাসা) মৃত্যু তারিখ: ৫ আগস্ট-২০২৪

৩৪. শহীদ হাফেজ আব্দুল্লাহ শিক্ষার্থী: মাদরাসাতুল আবরার ঠিকানা:- গোবিন্দপুর, শনির আখড়া, ঢাকা।

৩৫. শহীদ হাফেজ মঈনুল ইসলাম পিতা: হাফেজ কামরুল ইসলাম বাসা: নিউ টাউন, রোড-৮, ডেমরা। সাবেক শিক্ষার্থী: জামিয়াতুস সালাম, উত্তরা। পেশা: শিক্ষকতা (আহসানুল হিকমা, নিউ টাউন, রোড-৫, ডেমরা, স্থায়ী ঠিকানা: কোকানিয়া, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। ঘটনাস্থল: দুপুরে বাসা থেকে মাদরাসায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। মৃত্যু তারিখ: ২১ জুলাই ২০২৪

৩৬. শহীদ হাফেজ আনাস বিল্লাহ পিতা: জনাব আরজ আলী  পেশা: মাদরাসা শিক্ষার্থী  ঠিকানা- প্রতাপনগর, সারক্ষীরা, খুলনা।

ঘটনাস্থল। সাবেক চেয়ারম্যান, আওয়ামিলীগ সভাপতি শেখ জাকিরের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।।

৩৭. শহীদ সাব্বির হোসেন পিতা: জনাব আহমাদ আলী মাতা: জনাবা রাশিদা খাতুন পেশা: মাদরাসা শিক্ষার্থী। ঘটনাস্থল: ঔষধ কিনতে বের হলে পথিমধ্যে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। মৃত্যু তারিখ: ১৮ জুলাই ২০২৪

৩৮. শহীদ হাফেজ মাহমুদুল হাসান পিতা: জনাব আব্দুস সাত্তার মাতা: জনাবা উম্মে কুলসুম শিক্ষার্থী: জামিয়া মাদানিয়া বারিধারা ঠিকানা: মাস্টার বাড়ি, ফতেপুর, অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।

৩৯. শহীদ খালিদ সাইফুল্লাহ পেশা: মাদরাসা শিক্ষার্থী বাসা: রসূলবাগ, লালবাগ, ঢাকা।

৪০. শহীদ হাফেজ সুলাইমান হাসান বাসা: মাদানীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। ঘটনাস্থল: দুপুরে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। মৃত্যু তারিখ: ৫ আগষ্ট ২০২৪

৪১. শহীদ মাওলানা মাবরুর হুসাইন (গোলাম রাব্বি) ফারেগ: জামিয়া বাগে জান্নাত মাদরাসা চাষাড়া, নারায়ণগঞ্জ।

৪২. শহীদ আবু সুফিয়ান রাব্বি  পিতা: জনাব তারাম উদ্দিন মাতা: মরহুমা সুফিয়া খাতুন বর্তমান ঠিকানা- কেওয়া পশ্চিম খন্ড, ৮ নং ওয়ার্ড, শ্রীপুর পৌরসভা, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর স্থায়ী ঠিকানা- গ্রাম: চরপূবাইল, পোস্ট: বড়হিদ, থানা:ঈশ্বরগঞ্জ, জেলা: ময়মনসিংহ ঘটনাস্থল: গত ৬ আগস্ট ওয়াপদা পল্লী বিদ্যুৎ সংলগ্ন আহত হন। মৃত্যু তারিখ: ১৫ আগষ্ট ২০২৪

৪৩. শহীদ শেখ জাহাঙ্গীর আলম পিতা: মরহুম শেখ আব্দুল হান্নান। মাতা: জনাবা জাহানারা খাতুন বাড়ি: বারতোকা, শ্রীপুর, গাজীপুর। পেশা: মাদ্‌রাসা শিক্ষক (সদস্য- যুব জমিয়ত বাংলাদেশ) ঘটনাস্থল: গাজীপুর মাওনায় শাহাদাত বরণ করেছেন।

৪৪. শহীদ হাফেজ মুনাঈল আহমাদ ইমরান পিতা: জনাব সোয়াব আলী স্থায়ী ঠিকানা- গ্রাম: কামালপুর, থানা: লাখাই, জেলা: হবিগঞ্জ বর্তমান ঠিকানা: সাইনবোর্ড, নারায়ণগঞ্জ

৪৫. শহীদ শাহজাহান হৃদয় পেশা: মাদরাসা শিক্ষার্থী বয়স: ২১। ঘটনাস্থল: এস.কে টাওয়ার, মহাখালী মৃত্যু তারিখ: ২৪ জুলাই ২০২৪

৪৬. শহীদ শাকিল পেশা: মাদরাসা শিক্ষার্থী বয়স: ২১। ঘটনাস্থল: যাত্রাবাড়ী মৃত্যু তারিখ: ৫ আগস্ট ২০২৪

৪৭. শহীদ আনোয়ার হোসাইন পিতা: জনাব আল আমিন পাটোয়ারী পেশা: মাদরাসা শিক্ষক ঠিকানা: রোড ২৯/ বাড়ি-২, রূপনগর, মিরপুর, ঢাকা। ঘটনাস্থল: মিরপুর মডেল থানা। মৃত্যু তারিখ: ৫ আগস্ট ২০২৪

৪৮. শহীদ নূর মুস্তফা শিক্ষার্থী: দারুস সালাম মাদরাসা ঠিকানা: গজালিয়া, ৯ নং ওয়ার্ড, ইসলামাবাদ, ঈদগাও, কক্সবাজার। ঘটনাস্থল: ঈদগাও বাজার মৃত্যু তারিখ: ৫ আগস্ট ২০২৪

৪৯. শহীদ মাওলানা রুবেল আব্দুল্লাহ পিতা: জনাব আজহারুল ইসলাম ঠিকানা- গ্রাম: চরতালজাঙ্গা, ইউনিয়ন: তালজাঙ্গা, থানা: তাড়াইল, জেলা: কিশোরগঞ্জ। ঘটনাস্থল: নীলগঞ্জ রোডে শহীদ মুগ্ধের ভূমিকায় পানি বিতরণ করছিলেন। মৃত্যু তারিখ: ৪ আগস্ট ২০২৪

৫০. শহীদ ওসামা পিতা: কারী মাওলানা জয়নুল আবেদীন শিক্ষার্থী: জামিয়া কারিমীয়া আলেয়া বেগম বহুমুখী মাদরাসা স্থায়ী ঠিকানা-গ্রাম: দহকুলা, ইউনিয়ন: আসলামপুর, উপজেলা: কুষ্টিয়া সদর, জেলা: কুষ্টিয়া। মৃত্যু তারিখ: ৫ আগস্ট ২০২৪

৫১. শহীদ হাফেজ মুহাম্মাদ সিফাতুল্লাহ পিতা: হাফেজ নুরুজ্জামান শিক্ষার্থী: জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম কিশোরগঞ্জ। স্থায়ী ঠিকানা- গ্রাম: চর কাওনা, পোস্ট চর কাওনা, থানা: পাকুন্দিয়া, জেলা: কিশোরগঞ্জ ঘটনাস্থল: ২নং সি এন্ড বি বাজার মৃত্যু তারিখ: ৫ আগস্ট ২০২৪

৫২. শহীদ মাইন উদ্দিন পিতা: জনাব কামরুল ইসলাম পেশা: মাদরাসা শিক্ষার্থী বাড়ি: সদর, গোপালগঞ্জ বর্তমান ঠিকানা: রায়েরবাগ, যাত্রাবাড়ী ঘটনাস্থল: যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় ২১ জুলাই গুলিবিদ্ধ হয়ে ঢামেকে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যু তারিখ: ২৫ জুলাই ২০২৪

৫৩. শহীদ সুমন মিয়া পিতা: মরহুম হাসান আলী মাতা: জনাবা আমিরুন যেগাম শিক্ষার্থী জামেয়া-ই-ইমদাদিয়া দাখিল মাদরাসা ঠিকানা: সিদ্দিকনগর, মাধবদী, নসসিংদী। ঘটনাস্থল। গত ২০ জুলাই মাধবদী থানার সামনে গুলিবিদ্ধ হয়ে কুর্মিটোলা ও শেখ মুজিবুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যু তারিখ: ২৩ আগস্ট ২০২৪

৫৪. শহীদ হোসাইন মিয়া পিতা: জনাব মানিক মিয়া শিক্ষার্থী: জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া। ঠিকানা- গ্রাম: বরিশল, উপজেলা: সদর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া মৃত্যু তারিখ: ৪ আগষ্ট ২০২৪

৫৫. শহীদ মুহাম্মাদ মাহবুবুল হাসান মাসুম পিতা: মরহুম হাফেজ নোমান হাসান শিক্ষার্থী: সোনাগাজী ইসলামীয়া কামিল মাস্টার্স মাদরাসা। বয়স: ২৬ ঠিকানা- বাড়ি: তৌরাব পাটোয়ারি, এলাকা: বিডিআর রোড, গ্রাম: চরচান্দিয়া। ইউনিয়ন: ৬ নং, থানা: সোনাগাজী, জেলা: ফেনী ঘটনাস্থল: ৪ আগস্ট ২০২৪ ফেনী সদরে গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন। মৃত্যু তারিখ: ৭ আগস্ট ২০২৪

৫৬. শহীদ আবদুল গনি বোরহান পিতা: জনাব আহসান উল্লাহ সাবেক শিক্ষার্থী: সোনাগাজী ইসলামীয়া কামিল মাদরাসা। বয়স: ২৫। ঠিকানা- আম: ছাড়াইতকান্দি, উপজেলা: ফেনী সদর, জেলা: ফেনী ঘটনাস্থল: রাজধানীর বাংলামোটর এলাকা। মৃত্যু তারিখ: ৪ আগস্ট ২০২৪

৫৭. শহীদ ক্বারী কামরুল ইসলাম পাবেল পিতা: জনাব রফিক উদ্দিন সাবেক শিক্ষার্থী: ঢাকা দারুল উলুম হুসাইনিয়া মাদরাসা ও আঞ্জুমানে তালিমুল কুরআন বোর্ডে কেরাত প্রশিক্ষণ নিয়েছেন। বয়স: ২৩। ঠিকানা- গ্রাম: উত্তর কানিশাইল, ইউপি: ঢাকা দক্ষিণ, উপজেলা: গোলাপগঞ্জ, জেলা: সিলেট। ঘটনাস্থল: কোতোয়ালি থানার কীন ব্রীজের নীচে বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন। মৃত্যু তারিখ: ৫ আগস্ট ২০২৪

৫৮. শচীদ মাওলানা আব্দুল বাসেত শিক্ষার্থী: জানিয়া মাদানিয়া বারিধারা ঘটনাস্থল। বাড্ডা এলাকায় ব্রাকের সামনে রাত তিনটায় ২৭০+ ছোররা বুলেটে শহীদ হন। মৃত্যু তারিখ: ৫ আগস্ট ২০২৪

৫৯. শহীদ মুফতী ইউনুস আহমদ পিতা: জনাব নাজিমউদ্দীন ঠিকানা- গ্রাম: দেউয়াল টেক, থানা: কালিগঞ্জ, জেলা: গাজীপুর।

৬০. শহীদ মুহাম্মাদ হাসিব চাইটী শিক্ষার্থী: সারুল আমান দাখিল মাদরাসা মৃত্যু তারিখ: ৫ আগস্ট ২০২৪

৬১. শহীদ হাফেজ মাজেদুল ইসলাম খান পিতা: জনাব আব্দুল মান্নান খান শিক্ষার্থী: আলহাজ্ব আলাউদ্দিন জামিয়া কুরআনিয়া আহলিয়া (মাওনা চৌরাস্তা) ঠিকানা- গ্রাম: পূর্ব-গানায়ীতলা, ইউনিয়ন: কলসিন্দুর, উপজেলা: ধোবাউড়া, জেলা: ময়মনসিংহ। ঘটনাস্থল: গত ৫ আগস্ট ২০২৪ মাওনা অবদার মোড়ে বিজিবির যুলেটে গুলিবিদ্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদত বরণ করেন। মৃত্যু তারিখ: ১০ আগস্ট ২০২৪

৬২, শহীদ হাফেজ নাঈম ইসলাম পিতা: মরহুম বশির উদ্দিন ঠিকানা- মাতা: জনাবা হাসনা বানু গ্রাম মধ্যপাড়া, ইউনিয়ন: সোনাকুড়ি, উপজেলা: রনচন্ডি, জেলা: কিশোরগঞ্জ। ঘটনাস্থল: ৪ আগস্ট ২০২৪ সাভার শিমুল তলায় গুলিবিদ্ধ হয়ে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন। মৃত্যু তারিখ: ৬ আগস্ট ২০২৪

৬৩. শহীদ হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাহার প্রতিবেশী চাচা: জনাব আশরাফ সিদ্দিকী ঘটনাস্থল: গত ১৯ জুলাই উত্তরা ৯ নম্বর সেক্টরে আধুনিক মেডিকেলের পাশের রাস্তায় গলিতে গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন। মৃত্যু তারিখ। ২০ জুলাই ২০২৪

৬৪. শহীদ হাফেজ আমিনুল ইসলাম ঠিকানা- গ্রাম ছলিমপুর, ইউনিয়ন: ৬নং, উপজেলা: ত্রিশাল, জেলা: ময়মনসিংহ ঘটনাস্থল: উত্তরা আজমপুরে পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন।

৬৫. শহীদ মুতাসির রহমান আলিফ শিক্ষার্থী: তামীরুল মিল্লাত কামিল মাদরাসা

৬৬. শহীদ ইকরাম হোসেন কাউসার সাবেক শিক্ষার্থী: শালধর ফাবিল মাদুরাসা। বয়স: ২৬।  ঠিকানা- উপজেলা: পরশুরাম, জেলা: ফেনী।

৬৭. শহীদ সরোয়ার জাহান মাসুদ সাবেক শিক্ষার্থী: সিলোনীয়া ফাযিল ডিগ্রী মাদরাসা। বয়স: ২২। ঠিকানা- বাড়ি: মীরবাড়ি, গ্রাম: উত্তর জয়লস্কর, উপজেলা, দাগনভূঞা, জেলা ফেনী। ঘটনাস্থল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। মৃত্যু তারিখ: ৪ আগস্ট ২০২৪

৬৮. শহীদ সাজিদুর রহমান  ভাই: সিরাজুল ইসলাম পেশা: মাদরাসা শিক্ষার্থী, যাত্রাবাড়ী। বয়স: ২২। ঘটনাস্থল: গত ২১ জুলাই রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হন এবং ঢামেকে চিকিৎসাধীন অবস্থান শাহাদাত বরণ করেন। মৃত্যু তারিখ: ২৪ জুলাই ২০২৪

৬৯. শহীদ জাহিদুজ্জামান তানভীন মাতা: বিলকিস জামান  শিক্ষার্থী: ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি) বয়স: ২২। ঠিকানা- গ্রাম: ভিটিবিশারা, ইউনিয়ন: রতনপুর, উপজেলা: নবীনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। ঘটনাস্থল: রাজধানীর উত্তরা আজমপুর, ঢাকা। মৃত্যু তারিখ: ১৮ জুলাই ২০২৪

৭০. শহীদ মুহাম্মাদ আনজাদ হুসাইন ঠিকানা: নন্দা, বসুন্ধরা গেইট, ঢাকা। ঘটনাস্থল: গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

৭১. শহীদ মুহাম্মাদ নাঈম আহমাদ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ঠিকানা- কালাচাঁদপুর, গুলশান, ঢাকা।

৭২. শহীদ আহমাদ সানি শিক্ষার্থী: মাদরাসা ঠিকানা- কাফরুল, মিরপুর ১৪, ঢাকা। মৃত্যু তারিখ: ১৯ জুলাই ২০২৪

৭৩. শহীদ ডা. সজীব সরকার (মাদরাসা শিক্ষার্থীর অভিভাবক) পিতা: জনাব হালিম সরকার মাতা: জনাবা ঝরনা বেগম ডাই: হাফেজ সাদুল্লাহ সরকার পেশা: চিকিৎসক, কেয়ার হাসপাতাল, নারায়ণপুর, বেলাব , নরসিংদী। ঠিকানা- গ্রাম: মেকেরকান্দি, ইউনিয়ন: মির্জানগর, উপজেলা: রায়পুরা, জেলা নরসিংদী। ঘটনাস্থল: রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ছোট ভাইয়ের মাদরাসায় যাওয়ার পথে শহীদ হন। উল্লেখ্য, তিনি হাফেজ আব্দুল্লাহ সরকারের অভিভাবক ছিলেন। মৃত্যু তারিখ: ১৮ জুলাই ২০২৪

৭৫. হাফেজ মাওলানা জসিমুদ্দিন পিতা: মরহুম আব্দুল মান্নান হাওলাদার শিক্ষক: গলিপাড়া মাদরাসা ঠিকানা- গ্রাম: পূর্ব সলিয়াবাকপুর, থানা: বানারীপাড়া, জেলা: বরিশাল। ঘটনাস্থল: রাজধানীর উত্তরা ৫ নং সেক্টর। মৃত্যু তারিখ: ১৯ জুলাই ২০২৪

৭৫. শহীদ রিফাত মাদরাসা শিক্ষার্থী ঠিকানা- গ্রাম: সুধীপুর, ইউনিয়ন: দশপাড়া, থানা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা মৃত্যু তারিখ: ৫ আগস্ট ২০২৪

৭৬. শহীদ হাফেজ সিয়াম হোসাইন মাদরাসা শিক্ষার্থী ও সানী ইমাম ঠিকানা- গ্রাম: গোপরেখি, থানা: এনায়েতপুর, জেলা: সিরাজগঞ্জ মৃত্যু তারিখ: ৪ আগস্ট ২০২৪

৭৭. শহীদ মাওলানা শিহাব উদ্দীন বাড়ি: লালমোহন, ভোলা। পেশা: তজুমদ্দিন মার্কাজ মাদরাসার সাবেক সিনিয়র শিক্ষাক ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর কর্মী। ঘটনাস্থল: যাত্রাবাড়ী মৃত্যু তারিখ: ১৬ জুলাই ২০২৪

৭৮. কিশোর শহীদ হাফেজ আরাফাত পিতা: শহীদুল ইসলাম পেশা: ঢাকা উত্তরা ৫ নং সেক্টরে অবস্থিত জামিয়া রাওজাতুল উলুম মাদরাসার শিক্ষার্থী। ঘটনাস্থল: ৫ আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে পুলিশের গুলিতে আহত হন। মৃত্যু তারিখ: ২২ ডিসেম্বর ২০২৪ ঠিকানা: মেহেন্দিগঞ্জ, বরিশাল।

এসব মহান বীর শহীদান এবং নাম না জানা আরও অনেক শহীদের আত্মদানের বিনিময়ে আমাদের দেশ পেয়েছে দ্বিতীয় স্বাধীনতা এবং নিষ্ঠুর জালেমগোষ্ঠীর ত্রাস ও গ্রাস থেকে মুক্তি। দেশের ইতিহাসে তাঁরা অনেক দিন বেঁচে থাকবেন। আল্লাহ তাদের এই আত্মত্যাগ কবুল করুন, আমিন।

গণঅভ্যুত্থান-পরবর্তী আলেমদের অবদান

আলেমগণ দেশ ও জাতির অভিভাবক। দেশের যে কোনো সংকটে আলেমগণ জাতির ওপর বটবৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়িয়ে থাকেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশের শাসনের মসনদ যখন শূন্য হয়ে যায়, তখন আলেমগণ অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন। রাজদরবার থেকে রাজপথ-সর্বত্রই জনসেবায় আত্মনিয়োগ করেন তারা। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা দেশ থেকে পলায়নের পর একদল আলেম ছুটে যান বঙ্গভবনে, সেখানে ভবিষ্যত রাজনীতির রূপরেখা প্রণয়নে নেতৃত্ব দেন, আরেকদল আলেম রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত হয়ে পড়েন, আরেকদল আলেম দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় পাহাড়ায় দাড়িয়ে যান, আরেকদল দেয়ালে দেয়ালে এঁকে দেন সংগ্রামের চিহ্ন, আরেকদল আলেম ঝাঁপিয়ে পড়েন জনসেবায়। এভাবে অভ্যুত্থান-পরবর্তী অরাজক পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আলেম-উলামা এবং মাদ্রাসা শিক্ষার্থীরা। এখানে অল্প কিছু বিবরণ তুলে ধরছি-

মাদ্রাসা শিক্ষার্থীদের বিপ্লবী গ্রাফিতি

জুলাই বিপ্লবে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিপুল সাড়া জাগায় গ্রাফিতি বা দেয়ালচিত্র। শহরের দেয়ালে দেয়ালে শোভিত হয় মাদ্রাসা শিক্ষার্থীদের আঁকা আরবি-বাংলা বর্ণের এবং বিভিন্ন দৃশ্য সম্বলিত নান্দনিক গ্রাফিতি। দেশী-বিদেশী গণমাধ্যমেও আলোচিত হয়। বিশেষভাবে ‘স্বাধীনতার সূর্যোদয়’ নামের একটিক্যালিগ্রাফি পুরো দেশের মানুষের দৃষ্টি আকণাণ করে। দেশের প্রথম সারির অনেক বাগমাধ্যমে বিশেষ দিনের প্রতিবেদন ছাপা হয়। অসংখ্য মানুষ সেটা তাদের ফেসবুক প্রোফাইল পিকন্যার হিসোবেও যাবহার কছেন। প্রাকিতিটি আঁকেন মাওলানা উসাইন মুহাম্মদ। তিনি ঢাকার লালবাগ জামিয়া কুরআনিয়া মাদরাসা থেকে ধাওরায়ে হাদিস শেষ করেছেন। উসাইদ মুহাম্মদের সঙ্গে আমিও কথা বলেছি এবং দৈনিক সময়ের আলো পত্রিকায় তার আঁকা দেয়ালচিত্রটি প্রকাশ করেছি। গণমাধ্যমে উসাইদ জানান, বৈষথাবিরোধী ছাত্র আন্দোলনে যখন শেখ হাসিনা পদত্যাগ ত্যাগ করে দেশে ছাড়েন কখন থেকে নতুনভাবে দেশ স্বাধীনতা পায়। তারপর তার একাডেমির সদস্যদের নিয়ে ঢাকা শহীদ মিনারে যান ক্যালিগ্রাফি করতে। কিন্তু সেখানে চারুকলার কয়েকজন ছাত্র ও শিক্ষক মিলে শহীর মিনার প্রাঙ্গণে ক্যালিগ্রাফি করতে দেননি এবং অপমান করে চলে যেতে বলেন। তখন তাদের এই ৫০ জনের দলটি ক্যালিগ্রাফি করার জন্য পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে। উসাইদ ও তার একাডেমির একজন সদস্য জুনায়েদ আহমেদ ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে জেলা শহরের দক্ষিণ মৌড়াইলস্থ পাবলিক লাইব্রেরির পশ্চিম পাশের বিশন হাসপাতালে একটি পুরাতন দেয়ালে ছবিটি অঙ্কন করেন। উসাইন বলেন, ‘স্বাধীনতার সূর্যোদয় যে শিরোনাম দেওয়া হয়েছে তার কারণ স্বাধীনতার সূর্যোদয় আমরা তখন সদ্যই পেয়েছি। সূর্যের আলো তখনও আমাদের ওপর পুরোপুরি আসেনি। অঙ্কনে কিছুটা সূর্যোদয় করা হয়েছে, কিছু উদয় করা হ্যানি। তাছাড়া অঙ্কনের ভেতর যে ভাঙা দেয়ালটি রয়েছে সেটি হচ্ছে কিছু দিন পূর্বে যে আমাদের ওপর যে জরাজীর্ণ অবস্থা গিয়েছে এবং একটি অশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল তার প্রতিফলন। আর সেই জরাজীর্ণ অবস্থা থেকে সূর্য উদয় হচ্ছে বিষয়টি বোঝানো হয়েছে। তাছাড়া কিছুটন সুবজ-শ্যামল ঘনঘটন দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ১ আগস্ট শুক্রবার বাদ আসর থেকে ‘স্বাধীনতার সূর্যোদয়’ চিত্রাঙ্কনটির কাজ শুরু হয়। রাত ৩টা অবধি কাজ চলে। শনিবার দুপুর ২টা নাগাদ অঙ্কনটির কাজ শেষ হয়। এতে পুরো জেলার চিত্রটি তুলে ধরা হয়। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক যে বিষয়গুলো রয়েছে যেমন- জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসা, ব্যাপ্টিস্ট চার্জ, তিতাস গ্যাস ক্ষেত্রকে চিত্রাঙ্কনটিতে তুলে ধরা হয়েছে। এই অঙ্কনটিতে আমরা কোনো বৈষম্য রাখা হয়নি। যেকোনো ধর্ম বা গোত্রের লোকজন চিত্রটির সামনে এসে ছবি তুলতে পারবে।’ এছাড়াও দেশ জুড়ে মাদরাসা শিক্ষার্থীদের আঁকা অসংখ্য দেয়ালচিত্র দেশের মানুষের নজর কেড়েছে এবং প্রশংসা কুড়িয়েছে। আলোচিত হয়েছে দেশের মূলধারার গণমাধ্যমে এবং আল-জাযিরাসহ অনেক বিদেশী মিডিয়ায়।

ট্রাফিকের দায়িত্বে আলেম সমাজ

জুলাই বিপ্লবের পুরো মাস জুড়ে দেশের পুলিশ বাহিনী স্বৈরাচারী সরকারের দলীয় বাহিনীর রূপ নিয়ে অত্যন্ত নির্মমভাবে দেশের মানুষ হত্যায় মেতে ওঠে। দেশের জনগণের বিপক্ষে অবস্থান গ্রহণ করার কারণে এ আগস্ট সরকার পতনের সঙ্গে ভেঙে পড়ে পুরো পুলিশ প্রশাসন। উন্মত্ত জনতা ধ্বংস করে ফেলে ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গার পুলিশের আস্তানা। সরকার প্রধান যেভাবে পালিয়ে যায়, তেমনি পুলিশ বাহিনীও পালিয়ে যায়। তবে থেমে থাকে না মানুষের জীবনযাত্রা। ৬ আগস্ট খুব স্বাভাবিকভাবেই দেশের মানুষ রাস্তায় যাতায়াত করে এবং যার যার কাজে যোগদান করে। দেশের ট্রাফিক পুলিশের জায়গাগুলো শূন্য পড়ে থাকেনি। যেসব শিক্ষার্থী আন্দোলন করে দেশ দ্বিতীয়বার স্বাধীন করেন, তারা দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্বও তুলে নেন। রাজধানী ঢাকাসহ পুরো দেশের ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বাঁশি, লাঠি আর হাতের ইশারায় চলে নগরের সব যানবাহন। বাস, মাইক্রো, মোটরসাইকেল ও রিকশার জন্য লেন ভাগ করে দিয়ে তা নিয়ন্ত্রণে চলে কাজ। রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট, শ্যামলী, মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরাসহ বিভিন্ন এলাকায় দেখা যায়, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের পাশাপাশি পরিচ্ছন্নতার কাজও করেন শিক্ষার্থীরা। শহরের মানুষ মুগ্ধ হয়ে দেখে এক নতুন বাংলাদেশ, কলেজ-বিশ্ববিদ্যালের শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিকের কাজ করছেন মাদরাসার শিক্ষার্থীরাও। অনেক জায়গায় মাদরাসার শিক্ষকদের তত্ত্বাবধানে মাদরাসার ছাত্রবা কাজ করেন। রাজধানী ঢাকার একটি ব্যস্ত সড়কে ট্রাফিকের দায়িত্বপালনরত মুফতী জয়নুল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‘সড়কে শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থী-জনতার পাশাপাশি মাদরাসার শিক্ষার্থী-শিক্ষকগণ (আলেমওলামাগণ) শুধু ঢাকা শহরেই নয় সারাদেশেই আমরা এই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছি। আমরা মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারে নির্দেশনা দেওয়া সহ ট্রাফিক আইন পালনে সচেতন করছি। দেশ ও জাতির ক্রান্তিকালে যেকোনো দুর্যোগে মাদরাসার শিক্ষার্থী-শিক্ষকগণ (আলেম ওলামাগণ) নিজ দায়িত্ববোধ থেকে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার ইতিহাস রয়েছে।। আরেকজন মাদরাসার শিক্ষক মুফতি মুনাওয়ার হুসাইন বলেন, ‘করোনা মহামারীর সময়ে স্বেচ্ছাশ্রমে করোনা রোগীদের চিকিৎসা সেবা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস সেবা, লাশ গোসল ও দাফন সহ জীবন বাজি রাখা আলেমদের মানবিক সেবামূলক কার্যক্রম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বর্তমানসময়েও সড়ক মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক সেবা প্রদান, রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং খানা, পুলিশ ফাঁড়ি ও ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনাশয় পাহারায় হাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাশ্রমে মানবিক পান্টিত্ব পালনের মাধ্যামে আলোবাসা বিতরণ করে যাচ্ছেন মাদরাসার শিক্ষার্থী-শিক্ষকগণ। দেশ ও জনগণের সেবায় মাদরাসায় শিক্ষার্থী-শিক্ষকগণ সহ সকল ছাত্র তাই-বোনদের এবং সর্বসাধারণের সেবামূলক কার্যক্রম সমূহ মহান আল্লাহ কবুল করুন, আমিন।’ সারাদেশে ট্রাফিক সেবায় প্রশংসা কুড়িয়েছে মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীরা, আওয়ার ইসলাম, কাম, ১৮ আগস্ট ২০২৪)। রাজধানী ঢাকার ব্যস্ত সড়কে ট্রাফিক সেবা প্রদানকালে চালক, যাত্রী ও পথচারীগণ আলেম সমাজের এমন জনসেবামূলক কার্যক্রম দেখে কৃতজ্ঞতা প্রকাশ করে ভূয়সি প্রশংসা করেন সর্বস্তরের জনগণ।।

হিন্দুদের মন্দির পাহারায় মাদ্রাসা শিক্ষার্থীরা

হাত্র-জনতার গণঅভু্যুত্থানের সুযোগ নিয়ে পতিত সরকারের কতিপয় দুষ্কৃতকারীরা সংখ্যালঘুদের উপর জংগাজ্ঞা শুরু করে দেয়। দেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে হামলার খবর ছড়িয়ে পড়লে মাদরাসার ছাত্ররা দেশের বিভিন্ন মন্দির প্রাঙ্গণে অবস্থান নিয়ে পাহারা দেন। এভাবে বিশ্ববাসীর সামনে সাম্য ও সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেন আলেম-উলামা এবং মাদরাসা শিক্ষার্থীরা। মন্দির পাহারাবর মোস্তাক আহমেদ নামের এক মাদরাসা শিক্ষার্থী বলেন, “আমরা কোনো ধর্মীয় স্থাপনায় আঘাত গ্রাই না, শান্তি চাই) কওমি মাদরাসার ছাত্ররা সুনামগঞ্জের সব মন্দিরের নিরাপত্তা দিচ্ছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।” নিখিল চন্দ্র নামে হিন্দু সম্প্রদায়ের একজন বলেন, ‘মুসলিম ভাইয়েরা আমাদের মন্দির পাহারা দিচ্ছে সারা বাত। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। কোনো ধর্মীয় বাঘাত চাই না।’ মাদরাসা ছাত্রদের মন্দির পাহাড়ার আন্তরিকতায় আপ্লুত হয়ে পড়েন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীরা মন্দির ও হিন্দু সংখ্যালঘুদের ধর পাহারা দিচ্ছে। বিষয়টাকে আমরা ইতিবাচকভাবে পেছি। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি অনুরোণ, নতুন সরকার আনা পর্যন্ত সংখ্যালঘু এলাকা, প্রতিজ্ঞান ও মানুষকে তারা নিরাপত্তা।

মেন্দির পাহারায় মাদরাসাছাত্ররা। প্রশংসায় ভাসছে নেট দুনিয়া, সময় নিউজ, ১০ আগস্ট ২০২৪)। এছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন বিভিন্ন মন্দিরে উপস্থিত হয়ে নিরাপত্তার ঘোষণা দেন। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী কিশোরগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, শরিয়তপুর, টাঙ্গাইল, তোলা ও ঢাকাসহ দেশের একাবিক স্থানের মন্দির ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করেন মাদবাসাম্যত্ররা। চট্টগ্রামে হাটহাজারি মাদরাসার পাশের হিন্দু মন্দির এবং নানুপুর মাদরাসার পাশের বৌদ্ধ মন্দিরা রাত জেগে পাহারা দেয় হাটহাজারি-নানুপুর মাদরাসার ছাত্ররা।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের অনুপম জনসেবা

জুলাই বিপ্লবে হতাহতদের চিকিৎসা সেবায় এগিয়ে আসেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ২০ আগস্ট মঙ্গলবার দুপুরে বাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর ও তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। সেসময় তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ও আ ফ ম খালিদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম প্রমুখ। শায়খ আহমাদুল্লাহ আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া শেষে সাংবাদিকদের জানান, আস-সুন্নাহ ট্রাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সহায়তায় এ পর্যন্ত পাঁচ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। এ ফাউন্ডেশন পরবর্তীতে আলে পাঁচকোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করবে। তিনি বলেন, আহত রোগীদের যে ভয়াবহ অবস্থা তা সরাসরি এসে কেউ না দেখলে কল্পনাও করতে পারবে না। মুমূর্ষু অবস্থায় তারা রয়েছে। তাই আমরা আমাদের অন্যান্য প্রোজেক্টের বায়কে সংকুচিত করে তাদের পাশে দাঁড়াচ্ছি। এ ছাড়াও ২১ অক্টোবর ২০২৪ তারিখে রাজধানীর নিউ ইস্কাটনের বিয়ান ফাউন্ডেশনের মিলনায়তনে আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত ‘বৈষমাবিশ্রেণী আন্দোলনের ৩০০ শহীদ পরিবারকে সহায়তা প্রদান’ অনুষ্ঠানে ৩ কোটি টাকার। চেক হস্তান্ত করা হয়। শহীদ-স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে আস-সুন্নায় ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, শহীদ পরিবারের হাতে যদি কোটি টাকার চেকও উঠিয়ে দেওয়া হয়, তাহলেও তাদের ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব নয়। এই প্রকল্পের জন্য আমরা কোনো তহবিল সংগ্রহ করিনি। ফাউন্ডেশনেরধারা সন্তান, বাবা ও স্বামী হারিয়েছেন তারা অবশ্যই কষ্ট পেয়েছেন। তাদের লান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। তবে সান্ত্বনার বিষয় হচ্ছে, পৃথিবী থেকে সবাইকে হলে যেতে হবে। প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন মৃত্যু অবশ্যই গর্বের, যাদের নিয়ে সবাই গর্ববোধ করেন। সাদারণ তহবিল থেকে আমরা হতাহত ও শহীদ পরিবারকে অর্থ সহায়তা করেছি।

তিনি আরও বলেন, আজ নামেমাত্র একটা সংখ্যা আপনাদের হাতে তুলে দিচ্ছি। যদি ভবিষ্যতে আপনাদের দরকার হয়, তবে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে জানাবেন। আন্দোলনে শহীদদের জন্য সরকার চমৎকার ঘোষণা দিয়েছে। আশা করি আপনারাও সেটি পাবেন। তার আগ পর্যন্ত আপনারা যেন চলতে পাবেন, তার জন্য এই ব্যবস্থা।

৩০০ পরিবারের মধ্যে এতিম পরিবার ছিল ১০৯টি, সাধারণ পরিবার ১৮৯টি এবং হিন্দু পরিবার ২টি। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১ হাজার ৪৬১ জনকে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। (ইনসাফ কম, ২৯ অক্টোবর ২০২৪)। এ ছাড়াও জুলাই অত্যুত্থানের পরপরই ভারত ৩১ বছর পর হঠাৎ মধ্যরাতে ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিলে বাংলাশের ফেনীসহ ১২টি জেলা প্লাবিত হয়ে পড়ে এবং শতাব্দির ভয়াবহতম বন্যার সম্মুখিন হয় জাতি। সমগ্র জাতি সর্বোচ্চ আন্তরিকতায় পাশে দাঁড়ায় বন্যার্তদের পাশে। এতেও রেকর্ড তৈরি করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ফাউন্ডেশন থেকে ১০০ কোটি টাকা বাজেটের সহায়তা প্রদান করা হয়। প্রায় ১ লাখ ৬০ হাজার পরিবারের জন্য খাদ্য সহায়তা, ৫ হাজার পরিবারের জন্য পুনর্বাসন কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয় এবং সুন্দরভাবে তা বাস্তবায়ন করা হয়। প্রশংসায় ভাসে দেশের আলেম সমাজ।

জুলাই বিপ্লবের স্মরণে ইসলামি বইমেলা

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছর মাস ব্যাপী ইসলামি বইমেলার আয়োজন হয়ে আসছে ৭১-এর স্বাধীনতার পর থেকে। তবে বিগত ১৫ বছরের শাসনামলে ইসলামি বইমেলা তার জৌলুস হারিয়ে ফেলে। মূল ধারার ইসলামি প্রকাশগণ বাইতুল মোকাররমের বইমেলায় অনেকটাই অবহেলিত ছিলেন। দুর্নীতিপরায়ণ সরকারের আমলে নানা অনিয়ম ও দুর্নীতির বেড়াজালে জড়ানো ছিল বইমেলার পরিবেশ। ২৪-এর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতার

জুলাই বিপ্লবে আলেমদের অবদান

পালাবদলে ইসলামি বইমেলাতেও লাগে পরিবর্তনের ছোঁয়া। ২৪-এব ধবিউল আওয়াল মাসে প্রকাশকদের দীর্ঘ আন্দোলন ও চাপে বর্ধিত ও অন্তর্ভুক্তিমূলক ইসলামি বইমেলা হয়। এবার মেলায় যুক্ত হয় অনেক নতুন আয়োজন যা ছিল প্রকাশক, লেখক, পাঠক ও ধর্মপ্রাণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। প্রকাশকদের দাবির প্রেক্ষিতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বইমেলা। বইমেলায় স্টলের সংখ্যা ও আকার বর্ধিত করার পাশাপাশি নকশায় আনা হয় নান্দনিকতা। মূল চত্বরে অআঁকা হয় জুলাই বিপ্লবের থিম ডিজাইন। মেলায় নতুন করে যুক্ত হয় কর্নার, শিশু কর্নার, নারীদের বিশেষ ব্যবস্থা, ঘোষণা মঞ্চ তথ্যকেন্দ্র এবং নানা আয়োজন। এছাড়াও মাসব্যাপী ইসলামি বইমেলাকে প্রাণবন্ত করে তুলতে নিয়মিত সিরাত, ফিলিস্তিন, জুলাই অত্যুত্থানসহ নানা বিষয়ে আলোচনা এবং আনভিত্তিক কর্মশালার আয়োজন করা হয়। ২২ অক্টোবর মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ইসলামি বইমেলা ২০২৪-এর উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মেলার পর্দা নামে ২৩ নভেম্বর। এদিন বইমেলায় উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি মেলার স্টল ঘুরে দেখেন, বই সংগ্রহ করেন এবং মঞ্চে দেওয়া বক্তৃতায় উচ্ছ্বাস প্রকাশ করেন। জুলাই বিপ্লবে আলেমদের অবদান কৃতজ্ঞতা ভরে স্মরণ করেন তিনি।

ইসলামি লেখক ফোরামের জুলাই বিপ্লবের কবিতা প্রতিযোগিতা

জুলাই বিপ্লবের স্মরণে ‘বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম’ আয়োজন করে জুলাই বিপ্লবের কবিতা প্রতিযোগিতা। ২০ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এতে জুলাই বিপ্লব নিয়ে রচিত কবিতা পাঠ করেন ২০-এর অধিক আলেম কবি। ইসলামি লেখক ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মুফতি আমিন ইকবালের সঞ্চালনায় এবং দেশ বরেণ্য আলেম লেখকদের উপস্থিতিতে বিজয়ী কবিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জুলাই বিপ্লবের স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেন মাহফুজ ইকরাম, দ্বিতীয় স্থান লাভ করেন আনিস আরমান এবং তৃতীয় স্থান লাভ করেন নাঈমুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাক) মহাসচিব মুফতি মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরেণ্য লেখক ওমুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, মাসিক আদর্শ নারীর সম্পাদক আবুল হাসান শামসাবাদী, লেখক অনুবাদক জুবাইর আহমদ আশরাফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রাববানী, বার্তা টুয়েন্টিফোরের সহকারী সম্পাদক ও ইসলামি লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুফতি এনায়েতুল্লাহ, ঢাকামেইলের বার্তা সম্পাদক ও ইসলামি লেখক ফোরামের সাবেক সভাপতি জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব, দৈনিক খবরের কাগজের ইসলাম বিভাগীয় প্রধান মিরাজ রহমান, লেখক সাংবাদিক মাসউদুল কাদির প্রমুখ।

জুলাই ঘোষণাপত্রের বিষয়ে ‘সাধারণ আলেম সমাজ’-এর সংহতি

অভ্যুত্থান বা বিপ্লবের একটি ঘোষণাপত্র থাকে। তবে ৫ আগস্ট ২০২৪ তারিখের মধ্য দুপুরে হঠাৎ নাটকীয় দ্রুততায় জুলাই অভ্যুত্থান সংঘটিত হওয়ায় আনুষ্ঠানিকভাবে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়নি। বছরের শেষ দিকে ২৯ ডিসেম্বর রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের সিদ্ধান্ত জানানো হয়। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস গঠিত সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য মাহফুজ আলম বলেন, ‘এক দফা ঘোষণার দিনই ৭২-এর সংবিধান বাতিল হয়ে গেছে’। তারপর ২৯ ডিসেম্বর ঢাকায় সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ‘আসছে ৩১শে ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই ঘোষণাপত্র পাঁচই আগস্টেই হওয়া উচিত ছিল, না হওয়ার ফলে ফ্যাসিবাদের পক্ষের শক্তিগুলো যড়যন্ত্র করেই যাচ্ছে। দুই হাজারের ঊর্ধ্বে শহীদ এবং ২০ হাজারের উর্ধ্বে আহতদের রক্তের উপর দাঁড়িয়ে তারা এ আন্দোলনের ‘লেজিটেমেসি’কে প্রশ্ন করেই যাচ্ছে। জুলাই অভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানটি হয়েছে তার মধ্য দিয়ে দেশের মানুষ ‘মুজিববাদী সংবিধানে’র বিপক্ষে অবস্থান নিয়েছে। এই যে মানুষ মুজিববাদী সংবিধানের বিপক্ষে অবস্থান নিয়েছে, তার একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত’। তিনি আরো বলেন ‘২০২৪-এর গণঅভ্যুত্থান ঘিরে আমাদের যে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ‘৭২-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে এ অভ্যুত্থানে-সেটার প্রাতিষ্ঠানিক, দালিলিক স্বীকৃতি ঘোষনা করার জন্য আমরা ৩১ ডিসেম্বর ছাত্রজনতার উপস্থিতিতে শহীদমিনার থেকে আমাদের ‘প্রোক্লেমেশন অব জুলাই বেচ্যুলেশনা ঘোষণা করবো।’ বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে সংহতি প্রকাশ করে ‘সাধারণ আলেম সমাজ’ গণমাধ্যনে বিবৃতি দেয়। রাজধানীর যাত্রাবাড়িতে অবস্থিত ‘সাধারণ আলেম সমাজ’-এর কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতি এখানে তুলে ধরছি-

জুলাই ঘোষণাপত্রের বিষয়ে লিখিত মতামত দিলো সাধারণ আলেম সমাজ

জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে সাধারণ আলেম সমাজ তাদের লিখিত মতামত প্রদান করেছে। এই মতামতে জুলাই ঘোষণাপত্রের গুরুত্ব এবং এর মাধ্যমে একটি সাম্য, মানবিক মর্যদা, ন্যায়ভিত্তিক ও ইসলামি মূল্যবোধসমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলার প্রয়োজনীয়তার দিকগুলো তুলে ধরা হয়েছে।

সাধারণ আলেম সমাজ বাংলাদেশের ইসলামি মূল্যবোধ ও ধর্মীয় এবং জাতীয় ঐতিহ্যের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে আসছে। চবিবশের জুলাই গণঅভ্যুত্থানে এই সংগঠনের ভূমিকা অসামান্য, বিশেষত ইসলামি চেতনা ও ধর্মীয় মূল্যবোধকে জনগণের সংগ্রামের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে গাশত কর্মসূচির মতো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে সাধারণ আলেম সমাজ। আলেমদের নেতৃত্বে, মাদরাসা শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ সাধারণ জনগণ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছে।

সাধারণ আলেম সমাজ বিশ্বাস করে, এই গণঅভ্যুথান স্রেফ গণআন্দোলন নয়; বরং এটি বাংলাদেশের জনগণের দীর্ঘ শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে একটি ঐতিহাসিক ও রাজনৈতিক পুনর্জাগরণ। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই বিপ্লবকে স্বীকৃতি দেওয়া এবং সাংবিধানিক কাঠামোতে এর প্রতিফলন ঘটানো এখন সবচেয়ে বেশি জরুরি।

সাধারণ আলেম সমাজ জুলাই ঘোষণাপত্রে শহীদ ও আহতদের স্বীকৃতি এবং পুনর্বাসন, নেতৃত্বের স্বীকৃতি, দৃশ্যমান বিচার প্রক্রিয়া, সংবিধান পুনর্লিখনের জন্য গণপরিষদ এবং সর্বস্তরের ফ্যাসিবাদী কাঠামোর বিলোপের অঙ্গীকার যুক্ত করার মতামত দিয়েছে। সেই সাথে সাধারণ আলেম সমাজ বলছে, রাষ্ট্রপতি অপরাসরণের মধ্য দিয়ে পূর্ববর্তী রাষ্ট্রকাঠামোকে ভেঙে দেয়াই প্রধানত এই ঘোষণাপত্রের অঙ্গীকার হওয়াউচিত। যদি এটি করতে না পারে, তাহলে অধ্যাদেশের মাধ্যমে হলেও ঘোষণাপত্রের লক্ষ্য ও কাঠামোকে কার্যকর করতে এর আইনি ভিত্তি নিতে হবে। কারণ, জুলাই বিপ্লবের স্বীকৃতির জন্য প্রোক্লেমেশন যদি হয় প্রথম পদক্ষেপ এবং তাহলে এর বাস্তবায়ন নিশ্চিত করতে অধ্যাদেশ হবে দ্বিতীয় পদক্ষেপ।

সাধারণ আলেম সমাজ মনে করে, এই বিপ্লবের সাফল্য নির্ভর করছে জনগণের ইচ্ছার প্রতি সরকারের দায়বদ্ধতার ওপর। তারা সরকারের প্রতি আহ্বান জানায়, জুলাই ঘোষণাপত্রের লক্ষ্যগুলোকে অগ্রাধিকার দিয়ে একটি ন্যায়ভিত্তিক এবং সার্বিক রাষ্ট্র গঠনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে।

বার্তাপ্রেরক

কেন্দ্রীয় সদস্য, সাধারণ আলেম সমাজ

-মুহাম্মদ ইউসুফ আহমাদ

মাজারে হামলার ঘটনায় হেফাজতে ইসলামের বিবৃতি

তারিখ: ৩-০২-২০২৫

মাজারে হামলার ঘটনায় সুযোগ নিচ্ছে ফ্যাসিস্ট আ’লীগ ও আধিপত্যবাদী ভারত

সারাদেশে বিভিন্ন উপাসনালয়, প্রতিষ্ঠান ও মাজারে হামলার ঘটনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও আধিপত্যবাদী ভারত সুযোগ নিচ্ছে বলে এক বিবৃতিতে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম-এর আমীর আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান।

সংবাদমাধ্যমে প্রেরিত বিবৃতিতে তারা বলেন, জাতির এই ক্রান্তিকালে বিশেষত রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের কঠিন সময়ে দেশের বিভিন্ন এলাকার মাজারে হামলার ঘটনায় সুযোগ নিচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের প্রভু আধিপত্যবাদী ভারত। এসব হামলার কারণে তারা এদেশের আলেম-ওলামা ও মুসলমানদের বিরুদ্ধে বিশ্বব্যাপী ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে।

তারা আরো বলেন, মাজারকে কেন্দ্র করে কোথাও কোনো শরিয়তবিরোধী অপকর্ম বা সমাজবিরোধী কর্মকাণ্ড চললে সেক্ষেত্রে প্রশাসনের সহায়তায় শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথ বেছে নেওয়া যেতে পারে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা করা এবং সহিংসতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি কোনোভাবেই নাগরিকদের দায়িত্বশীল মানসিকতার পরিচয় দেয় না। আমরা এ ধরনের হামলা সমর্থন করি না। এসব অনাকাক্ষিত হামলা রোধে সরকারকে সহযোগিতা করতে আলেম-ওলামা প্রস্তুত আছেন।

তারা যোগ করেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি, এ মুহূর্তে গণঅভ্যুত্থানের পর অন্তর্বতী সরকারের প্রতি নাগরিকদের সহযোগিতামূলক আচরণ ও ভূমিকা পালনের পরিবর্তে বিভিন্ন পক্ষ বিভেদ-বিভক্তিতে জড়িয়ে পড়েছে। এর সুযোগে ফ্যাসিবাদী আওয়ামী অপশক্তি ও আধিপত্যবাদী ভারত আবারও মরণকামড় দেওয়ার চেষ্টা করছে। তাদের ঠেকিয়ে জুলাই বিপ্লবকে বাস্তবে রূপ দিতে হলে দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেইসঙ্গে অন্তর্বর্তী সরকারের করণীয় হলো, উপদেষ্টা পরিষদ থেকে আনফিট ও ব্যর্থ ব্যক্তিদের বাদ দিয়ে অবিলম্বে বিপ্লবের চেতনা ধারণকারী দক্ষ লোকদের অন্তর্ভুক্ত করা। বার্তাপ্রেরক- মাওলানা আজিজুল হক ইসলামাবাদী যুগ্ন-মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ।

লেখক : এইচ এম জাবেদ হোসাইন (লেখক, শিক্ষক, গবেষক ও গ্রন্থকার, কে. এইচ, ডি. এইচ, (মাস্টার্স)  সাধারণ সম্পাদক, কওমী লেখক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗