— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব

1000190194
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে মতামতসহ প্রতিবেদন পাঠানোর জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও আখাউড়া উপজেলার অন্তর্গত পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের কথা উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবিত ইউনিয়নগুলো হলো—রামরাইল, সিঙ্গারবিল, সুলতানপুর, বাসুদেব ও বরিশল। এসব ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব দিয়েছেন জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূইয়া। এ বিষয়ে তিনি গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়।

— বিজ্ঞাপন —

চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৪ সালের ২৪ অক্টোবরের পরিপত্রে উল্লেখিত শর্ত অনুসরণ করে প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাই করতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের সুপারিশসহ প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

প্রস্তাবটি বাস্তবায়িত হলে ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও আখাউড়া উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আসতে পারে। তবে নতুন উপজেলা গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম বলেন, নতুন উপজেলা গঠনের প্রস্তাব-সংক্রান্ত একটি চিঠি তাঁরা পেয়েছেন। প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তবে উক্ত বিষয়টি প্রকাশিত হওয়ার পর থেকেই অনলাইন – অফলাইনে সমালোচনার পাশাপাশি ইউনিয়নগুলোর জনগণ কর্তৃক প্রতিবাদ চলছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗